চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে ভবন ধসে নিহত ১, আহত ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 08, অক্টোবর 2022
in - সেমি লিড, খাগড়াছড়ি, জনপদ
A A
খাগড়াছড়িতে ভবন ধসে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজহার হীরা: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন এনএক্স ভবনের বারান্দার ছাদ ঢালাইকালে ধসে পড়ে ১ জন শ্রমিক নিহত ও আরো ৫ শ্রমিক আহত হয়েছে। উদ্ধারকারীদের ধারণা ধংসস্তুপে আরো ২/৩জন শ্রমিক আটকা থাকতে পারেন।

শনিবার বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে ধংসস্তুপে আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কাজ শুরু করেছে।

নিহত শ্রমিকের নাম মো: সাজ্জাদ হোসেন (২০)। নিহত সাজ্জাদের বাড়ি জেলা সদরের কলেজগেইট এলাকায়। তার বাবা মো: আমিন টিউবওয়েল মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদের বর্ধিত নির্মানাধীন ভবনটির বারান্দার ঢালাইয়ের কাজ করছিলেন ২২ জন শ্রমিক। হঠাৎ সেটি ধসে পড়লে শ্রমিকরা ছুটোছুটি করেন। ধসে পড়া নির্মানাধীন ছাদের চাপা পড়ে ৫ জন গুরুতর আহত হন। এবং মো: সাজ্জাদ হোসেন (২০) নামে এক শ্রমিক নিহত হয়। হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

কী কারণে ক্যান্টিলিবারটি ভেঙ্গে পড়েছে তা কেউ বলতে পারেননি। কাজটির ঠিকাদারী প্রতিষ্ঠান কে তাও কেউ জানাতে পারেনি।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। ধংসস্তুপে আরও কেউ আছেন কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ সেনাবাহিনী ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেছেন, এক্ষেত্রে কারো অবহেলা থাকলে তদন্ত সাপেক্ষ অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: খাগড়াছড়িভবন ধস
Previous Post

আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশনে বিস্ফোরণে নিহত ৭

Next Post

ফার্নিচার খাতকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন ব্যবসায়ীরা

Next Post
চ্যানেল আই অনলাইন এর লোগো ও ফার্নিচার শো রুমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফার্নিচার খাতকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন ব্যবসায়ীরা

করিমগঞ্জ থানার প্রধান প্রবেশদ্বার, সাদা ও নীল রঙের বোর্ডসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওরে কাজ করে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT