চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তিতে শাকিবের ‘কোনো হাত নেই’: পূজা চেরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 08, অক্টোবর 2022
in বিনোদন
A A
পূজা চেরী ও শাকিব খান কৃষি মাঠে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে শাকিব খানের নাগরিকত্ব পাওয়ার পর খবর রটে নায়িকা পূজা চেরীও সেই দেশে যাচ্ছেন।এ নিয়ে মুখরোচক গল্পও শোনা যায়। শাকিবের সঙ্গে নাম জড়িয়ে পূজাকে নিয়ে চলে নানা গুঞ্জনও!

অন্তর্জালে অনেকেই মন্তব্য করছেন, পূজার আমেরিকা যাত্রার পেছনে রয়েছে শাকিবের হাত! তবে পূজা চেরী এমন অভিযোগ নাকচ করে স্পষ্ট জানালেন, তার যুক্তরাষ্ট্রে ভিসা প্রাপ্তিতে শাকিবের কোনো হাত নেই। যেহেতু তিনি একজন শিল্পী সেই হিসেবে ভিসা পেয়েছেন।

গেল সপ্তাহে নায়িকা পূজার যুক্তরাষ্ট্রে ভিসা পান। চলতি মাসে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। খোঁজ নিয়ে জানা যায়, এ মাসে পূজা যাচ্ছেন না।

নভেম্বরে একমাসের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা আছে পূজা চেরীর। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রযোজক মিজানুর রহমান মিজান যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছেন পূজাকে। একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, মূলত এই প্রযোজকের সার্বিক তত্ত্বাবধানে পূজা চেরী ও তার মা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

শুক্রবার পূজা অভিনীত ছবি ‘হৃদিতা’ মুক্তি পেয়েছে। এই ছবির প্রচারণায় গিয়ে সংবাদকর্মীর প্রশ্নের জবাবে পূজা চেরী বলেন, যেহেতু আমি একজন আর্টিস্ট তাই আবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেতেই পারি। আমি সেখানে কাজে যেতে পারি কিংবা ট্যুরেও যেতে পারি। এ ব্যাপারে তার (শাকিব) কোনো হাত নেই। কোনো বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতে চাই না। যারা আমাকে অপছন্দ করেন তারা আমাকে স্কিপ করতে পারেন।

শাকিব খানের সঙ্গে ‘গলুই’ ছবিতে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন পূজা চেরী। ক’দিন আগে জনপ্রিয় এই নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়াজুড়ে তোলপাড় শুরু হলে নাম জড়ায় পূজা চেরীর। পূজা শুরুতে চুপ থাকলেও ক’দিন আগে জানিয়েছেন, তাদের মধ্যে পেশাদার সম্পর্ক ছাড়া কিছু নেই।

আগামীতে শাকিব খানের প্রযোজনায় হিমেল আশরাফের পরিচালনায় ‘মায়া’ নামের একটি ছবির শুটিং হওয়ার কথা আছে। ওই ছবিতে পূজার থাকার কথা রয়েছে।

তবে শাকিব ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, গুঞ্জন ও সমালোচনা এড়াতে তারা শাকিব খানের সঙ্গে ‘মায়া’তে পূজা চেরীকে দেখতে চান না। তারা ‘মায়া’-তে চাইছেন নতুন কেমিস্ট্রি। শাকিব খান তার ভক্তদের এই মতামতকে কতোটা গুরুত্ব দেন সেটাই এখন দেখার বিষয়!

Tags: অপুআমেরিকাপূজাপূজা চেরীবুবলীভিসাযুক্তরাষ্টলিড বিনোদনশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
Previous Post

টাঙ্গাইলে রেল আটকে রেখে গেটম্যানের দাবিতে মানববন্ধন

Next Post

ট্রেন্ডিংয়ে এখনও শীর্ষে ‘পুনর্জন্ম ৩’, নির্মাতা বললেন ‘কষ্ট সার্থক’

Next Post
পুনর্জন্ম ৩ এর নাটকের দৃশ্য, দুই চরিত্রের মুখোমুখি সংলাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেন্ডিংয়ে এখনও শীর্ষে ‘পুনর্জন্ম ৩’, নির্মাতা বললেন ‘কষ্ট সার্থক’

বাংলাদেশ নারী ক্রিকেটাররা অনুশীলন করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে হারাতে বাংলাদেশের চাই ১৬০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT