চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, প্রধান শিক্ষক পলাতক

রেজাউল করিম রেজা by রেজাউল করিম রেজা
3:22 অপরাহ্ন 03, অক্টোবর 2022
in অপরাধ, জনপদ, নাটোর
A A
বঙ্গবন্ধু মিউজিয়াম বোর্ড, ওয়ার্কশপপুর হাট, নাটোর. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরের গুরুদাসপুরে এক এসএসসি পরীক্ষার্থী স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে নাজিরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ফিরোজ আহমেদ নামে ওই শিক্ষক একই এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে। তিনি স্থানীয় মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ঘটনার পরে থানায় প্রধান শিক্ষকসহ তিন জনের নামে অপহরণ মামলা দায়ের করেন স্কুলছাত্রীর মা নাদিয়া বেগম। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের শিকার স্কুল ছাত্রীকে উদ্ধার করে থানা পুলিশ।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, শনিবার সকাল দশটার দিকে এসএসসি এক পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দিতে ওই পরীক্ষার্থী মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে যায়। ব্যবহারিক পরীক্ষা শেষে সাড়ে দশটার দিকে বিদ্যালয়ের মুল গেটের সামনে অবস্থানকালে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যান।

ঘটনাটি দেখে স্থানীয়রা অপহৃতের পরিবারকে জানালে তারা প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়। পরে রাতে ঐ পরীক্ষার্থীর মা অপহরণের অভিযোগ এনে থানায় প্রধান শিক্ষকসহ তিনজনের নামউল্লেখ করে দায়ের করেন। এরপরেই পুলিশ অভিযানে নামে।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার সকাল সাড়ে আটটার দিকে একই উপজেলার মামুদপুর এলাকার একটি বাড়ি থেকে অপহরণের স্বীকার মেয়েটিকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান শিক্ষক ফিরোজ পালিয়ে যান। মেয়েটিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

Tags: অপহরণএসএসসি পরীক্ষার্থীপ্রধান শিক্ষক
Previous Post

অন্যরা হলিউডে যেতে চায়, আমি যেতে চাই দক্ষিণে: সালমান

Next Post

সেপ্টেম্বর মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৬৯

Next Post
মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষ

সেপ্টেম্বর মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৬৯

Protesters hold a sign demanding freedom for Iranian women during a demonstration. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে হিজাব বিরোধী বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত ৯২ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT