চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামীমা ঝড়ে উড়ে গেল থাইল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 01, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে জিতের আনন্দ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন আত্মবিশ্বাসী জয়ে শুরু হলো বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এর আন্তর্জাতিক স্বীকৃতি ও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দাপট দেখিয়েছে নিগার সুলতানার দল। থাইল্যান্ডকে হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

৮৩ রানের সহজ লক্ষ্যে পৌঁছাতে সময় নেয়নি বাংলাদেশ। ১১.৪ ওভারে জয় তুলে নেয় এক উইকেট হারিয়ে। ১ রানের জন্য টি-টুয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটিটি পাননি ওপেনার শামীমা সুলতানা।

মাত্র ৩০ বল মোকাবেলায় ১০টি চার মেরে থাই ফিল্ডারদের ব্যস্ত রাখেন শামীমা। দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডের হাতছানি নিয়ে আউট হন ৪৯ রানে।

নিয়মিত ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপিকে বাইরে রেখে বোলিং শক্তি বাড়ায় বাংলাদেশ। মিডলঅর্ডার ব্যাটার ফারজানা হক পিংকিকে শামীমার সঙ্গে নামানো হয় ওপেনিংয়ে। ৬৯ রানের প্রথম উইকেট জুটিই গড়ে দেয় জয়ের সহজ পথ।

ফারজানা ২৬ রানে অপরাজিত থাকেন। ২৯ বলের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছয়ের মার। জয় থেকে যখন ১ রান দূরে নিগার সুলতানা জ্যোতি স্লগ সুইপে বিশাল ছক্কায় ম্যাচ শেষ করেন। ১১ বলে ১০ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় থাইল্যান্ড। বাংলাদেশের স্পিন সামলাতে বেগ পেতে হয় তাদের। ১৯.৪ ওভারে একশর আগেই গুটিয়ে যায় তারা। পান্নিতা মায়া সর্বোচ্চ ২৬ রান করেন।

একাদশের একমাত্র পেসার জাহানারা আলমই কেবল উইকেট পাননি। বাকি পাঁচ স্পিনারই পেয়েছেন সাফল্য। লেগ স্পিনার রুমানা আহমেদ নেন সর্বোচ্চ তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও সোহেলি আক্তার। একটি উইকেট নেন সালমা খাতুন।

Tags: মেয়েদের এশিয়া কাপ-২০২২লিড স্পোর্টসশামীমা
Previous Post

হারিকেন ইয়ানের আঘাতে ফ্লোরিডায় ২৩ জনের মৃত্যু

Next Post

দেশকে এগিয়ে নিতে চ্যানেল আইয়ের অবদান অনেক: গোলাম দস্তগীর গাজী

Next Post
গোলাম দস্তগীর গাজী দেশের উন্নয়নে চ্যানেল আইয়ের অবদান উল্লেখ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশকে এগিয়ে নিতে চ্যানেল আইয়ের অবদান অনেক: গোলাম দস্তগীর গাজী

চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণিল আয়োজনে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT