চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপ: চ্যাম্পিয়ন পাবে ১৬ কোটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:01 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ৫৬ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। আসরের চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৬ কোটি এক লাখ ৫০ হাজার টাকা।

বিশ্বকাপের রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৭৫ হাজার টাকার কাছাকাছি। ১৬ দলের টুর্নামেন্টে দুই সেমিফাইনালিস্ট ৪ লাখ ডলার করে পাবে।

সুপার টুয়েলভ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো ৪০ হাজার ডলার পকেটে পুরবে। সেমির আগে বাদ যাওয়া আট দল ৭০ হাজার ডলার নিয়ে ফিরবে। অর্থাৎ, কোনো ম্যাচ না জিতলেও অংশগ্রহণ করার জন্যই বাংলাদেশ ৭০ হাজার ডলার বা ৭০ লাখ টাকা পাবে।

সরাসরি সুপার টুয়েলভে খেলা নিশ্চিত করা আট দল হল- বাংলাদেশ, স্বাগতিক অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সাউথ আফ্রিকা।

বাছাইপর্বের আদলে হবে প্রথম রাউন্ড। সেখানে অংশ নেবে নামিবিয়া, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এ আট দল। অংশগ্রহণের জন্য দলগুলো পাবে ৪০ হাজার ডলার করে। প্রতিটি ম্যাচ জিতলেও দলগুলোর ৪০ হাজার ডলার করে জুটবে।

Tags: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২প্রাইজমানিলিড স্পোর্টস
Previous Post

চ্যানেল আই আমার কাছে দ্বিতীয় পরিবার: ঐশী

Next Post

চ্যানেল আই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার চলমান ধারা অব্যাহত রাখবে: ওবায়দুল কাদের

Next Post
চ্যানেল আই সংবাদ পরিবেশনা ওবায়দুল কাদেরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার চলমান ধারা অব্যাহত রাখবে: ওবায়দুল কাদের

দুই অভিনেতা বনজঙ্গলে নাটকীয় দৃশ্যে একে অন্যকে ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০৪ দেশের সাড়ে ৫ হাজারের বেশি প্রেক্ষাগৃহে ‘বিক্রম বেদা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT