চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দামাল’ এর রাজ-রাফীদের পেয়ে বীরকন্যাদের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জয়বাংলার বীরকন্যা অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাসির হোসেন

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ ফুটবল দল এসেছিল চ্যানেল আইতে। বুধবার তাদের সংবর্ধনা দেয় চ্যানেল আই কর্তৃপক্ষ। দুপুর ১২টার দিকে চ্যানেল আই চত্বরে বাস থেকে শুরুতে ট্রফি হাতে নামেন আঁখি, সানজিদারা।

পরে একে একে বাকি ফুটবলারদের সঙ্গে নেমে আসেন কোচ গোলাম রাব্বানি ছোটন। নারী ফুটবলারদের উত্তরীয় পরিয়ে ও ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়। বরণ অনুষ্ঠানে ছিলেন চ্যানেল আইয়ের দুই পরিচালক শাইখ সিরাজ ও জহির উদ্দিন মাহমুদ মামুন। বীরকন্যাদের বরণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের উর্ধ্বতন কর্তারা।

দামাল' এর রাজ-রাফীদের পেয়ে বীরকন্যাদের উচ্ছ্বাস, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ এই অনুষ্ঠানে যোগ দেন শরিফুল রাজ ও পরিচালক রায়হান রাফীদের টিম ‘দামাল’। যেহেতু ‘দামাল’ ইমপ্রেসে টেলিফিল্মের ছবি, তাই তাদের সঙ্গে এক হয়ে বীরকন্যাদের সংবর্ধনা, কেক কাটা-সহ হরেক আয়োজনে অংশ ‘দামাল’র পরিচালক রায়হান রাফী, অভিনেতা শরিফুল রাজ, রাশেদ মামুন অপু, সুমিত সেনগুপ্তসহ অনেকে।

উপস্থিত নারী ফুটবলাররা ২৮ অক্টোবর মুক্তি পেতে যাওয়া ‘দামাল’ টিমকে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন, সেলফি তোলেন!

সাফ চ্যাম্পিয়নশিপে নারীদের বীরত্ব দেশবাসী দেখেছে। ‘দামাল’র মাধ্যমে স্বাধীন বাংলা ফুটবলের ‘বীরত্ব’ দেখতে পাবে দর্শক, এমনটাই জানান পরিচালক রায়হান রাফী।

বিজয়ী দলের খেলোয়াড়রা ট্রফি নিয়ে উল্লাস করছে, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, মেয়েরা যখন টুর্নামেন্টে জয়লাভ করে তখন অবাক হয়ে ভাবছিলাম এমন বীরত্ব গাঁথার কিছু দৃশ্যে ‘দামাল’ ছবিতেও আছে। কয়েক বছর আগে ফরিদুর রেজা সাগর ভাই যখন আমাকে গল্পটা জানান সেই গল্পটাই যে সত্য হবে ধারণা ছিল না।

সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েরা যেমন খেলেছে, রাফী জানান, দামাল ছবিতেও এসব মেয়েদের চরিত্রের মতো কেউ না কেউ অভিনয় করছে। তাই দামাল দেখতে সবাইকে আহ্বান জানান সময়ের সবচেয়ে আলোচিত এই চলচ্চিত্র নির্মাতা।

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও অতিথিদের মধ্যে সংলাপ ও উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ ‘দামাল’ ছবিতে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের চরিত্রে অভিনয় করেন শরিফুল রাজ। তিনি বলেন, এটা ঐতিহাসিক এক ছবি। দামাল দেখলে দর্শক যেমন সারপ্রাইজ হবে, সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী মেয়েরা দেখলে তাদের অনেককিছু রিলেট করতে পারবে। আমি বিশ্বাস করি, দামালের মাধ্যমে আগের মতো মানুষের মধ্যে আবার ফুটবল উন্মাদনা ফিরে আসবে।

১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের মূল গল্পে ‘দামাল’ বানিয়েছেন পোড়ামন ২, পরাণ খ্যাত পরিচালক রাফী।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ ছবিতে মিম-রাজ ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাসির উদ্দিন খান, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা ও বৃষ্টি।

Tags: চ্যানেল আইদামালনাসির উদ্দিন খানফরিদুর রেজা সাগরফুটবলবীরকন্যারায়হান রাফীরাশেদ মামুন অপুলাক্স তারকা অথৈলিড বিনোদনশরিফুল রাজশাহনাজ সুমীসাঈদ বাবুসানজিদাসিনেমাসিয়াম আহমেদসুমিতসৈয়দ নাজমুস সাকিব
Previous Post

চ্যাম্পিয়ন দলের স্বপ্ন এখন আরও বড়

Next Post

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের চ্যানেল আইয়ের সংবর্ধনা

Next Post
সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের চ্যানেল আইয়ের সংবর্ধনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের চ্যানেল আইয়ের সংবর্ধনা

বাংলাদেশের নেতা গানের শিল্পীদের কণ্ঠে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকা শিল্পীদের কণ্ঠে ‘বাংলাদেশের নেতা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT