চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০টা-৫টার চাকরি ছেড়ে যেভাবে সিনেমায় দুলকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
খুশি যুবক হাসছে, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা বিশ্ব জুড়ে অগণিত ভক্ত রয়েছে ভারতীয় দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার দুলকার সালমানের। তবে সর্বশেষ মুক্তি প্রাপ্ত তার ‘সীতা-রামাম’ এবং ‘চুপ’ ছবিটি যেন তাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।

কিন্তু জানেন কি একজন স্টারকিড হওয়া স্বত্ত্বেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা বাড়াতে চাননি দুলকার সালমান। আর ৮-১০ জনের মত বেছে নিয়েছিলেন ১০টা-৫টার চাকরি।

বহুতল নির্মাণকারী এক সংস্থায় চাকরীতে যোগও দিয়েছিলেন দুলকার। কিন্তু আড়াই বছরের বেশি সময় চাকরি করতে পারেননি। বুঝতে পারছিলেন এটা নিছকই ‘কাজ’, এতে কোন আনন্দ নেই, পূর্ণতা নেই। তার চেয়ে মন যা চাইছে, সেখানেই আসার সিদ্ধান্ত নেন দুলকার।

অভিনয়ে আসবেন বলে মনঃস্থির করার পর তিন মাসের একটি কোর্সে ভর্তি হন ‘সীতা রামম’ অভিনেতা। মুম্বাইয়ের ব্যারি জন অ্যাক্টিং স্টুডিও থেকে বেরিয়ে ২০১২ সালে প্রথম মালায়ালাম অ্যাকশন ড্রামা ‘সেকেন্ড শো’ দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর আর পিছনে তাকাতে হয়নি অভিনেতাকে।

কয়েক বছর ধরে জনপ্রিয় মুখ দুলকারের। যদিও আল্লু অর্জুন, প্রভাস, রামচরণ কিংবা এন টি আর জুনিয়রের মতো বিগ বাজেট ‘প্যান ইন্ডিয়ান’ ছবিতে অভিনয় করতে দেখা যায়নি তাকে। কিন্তু তাতে কিন্তু তার জনপ্রিয়তা লোপ পায়নি একদমই।

সম্প্রতি ‘চুপ’ সিনেমার প্রচার অনুষ্ঠানে অতীত ফিরে দেখলেন অভিনেতা। বললেন, ‘‘মনে হয়েছিল পারব না। কেউ দেখবেন না আমার অভিনয়। ক্যামেরা দেখলে ভয়ে বুক কাঁপত। মঞ্চে উঠে হাঁটু কাঁপত। নিজেকে নিয়ে এতটুকু বিশ্বাস ছিল না। ভাবতাম, লোকে বাবার (জনপ্রিয় মালায়ালাম অভিনেতা এবং পরিচালক মামুটি)  সঙ্গে তুলনা করছে। সব মিলিয়ে পুরো ল্যাজে-গোবরে অবস্থা।’’

২০১৮ সালে ‘কারওয়াঁ’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন দুলকার সালমান। ‘চুপ’ তার অভিনীত তৃতীয় হিন্দি ছবি।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Tags: দক্ষিণী তারকাদুলকার সালমানবলিউডমালায়ালাম অভিনেতাসানি দেওলসিনেমা
Previous Post

বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য নদীকে রক্ষা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব

Next Post

ইউরোপের তিন দেশেও সফল ‘পরাণ’

Next Post
জনসমাগমের ছবি যেখানে মানুষজন একত্রিত হয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপের তিন দেশেও সফল ‘পরাণ’

নিহত শিশুর ছবি, যিনি সঞ্চয়পত্রের ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত. Channel i News - চ্যানেল আই নিউজ

সঞ্চয়পত্রের ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়ে মাকে খুনের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT