চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্রুভেজা চোখে বিদায় নিলেন ফেদেরার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ফেদেরারকে বিদায় জানাতে চোখে অশ্রু নিয়ে উপস্থিত টেনিস খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

তর্কসাপেক্ষে সর্বকালের সর্বশেষ্ঠ টেনিস খেলোয়াড় রজার ফেদেরার। টেনিস কোর্ট থেকে বিদায় নেয়ার মুহূর্তে তিনি কাঁদলেন এবং কাঁদালেন। নিজের স্ত্রীকে চুমু খেলেন, সন্তানদের জড়িয়ে ধরলেন। পরিবারের সদস্যদের পর ক্যারিয়ারে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পাওয়া নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল তাকে এসে জড়িয়ে ধরলেন। শিশুদের মতো কাঁদলেন নাদাল। বারবার চোখ মুছছিলেন জোকোভিচ। প্রতিপক্ষের বিদায়ে কোনো খেলোয়াড়ের এমন আবেগি হওয়ার দৃশ্যই প্রমাণ করে, ফেদেরারই আসলে টেনিস কোর্টের ‘রাজা’। 

বিদায় বেলায় পুরো কোর্ট চক্কর দিলেন। হাত নেড়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন। হাত বাড়িয়ে দিলেন কিংবদন্তি রড লেভার। এরপর সম্মান প্রদর্শনের বিরল এক দৃষ্টান্ত স্থাপন করলেন নাদাল ও জোকোভিচ। তাদের এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বীকে কাঁধে চড়ে বিদায় সম্ভাষণ জানালেন।

গত ১৫ সেপ্টেম্বর বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য ছিল বেদনার এক দিন। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে সেদিন অবসরের ঘোষণা দিয়েছিলেন ২০ বারের গ্রান্ড স্লাম জয়ী সুইস সেনশেসন। তিনি এও জানিয়েছিলেন, চলতি মাসে লন্ডনে লেভার কাপে খেলার পর প্রতিযোগিতামূলক টেনিস টুর্নামেন্টে তাকে আর দেখা যাবে না।

শুক্রবার তিনি শেষবারের মতো কোর্টে নামলেন। দ্বৈত ইভেন্টে সতীর্থ হিসেবে নাদালকেও পেলেন। গ্যালারির দর্শকরা বারবার ফেদেরারকে নিয়ে হয়েছে উদ্বেলিত। বয়স, চোট এবং জয়খরা- এই তিনে ভুগে আগের সেই ক্ষিপ্রগতির ফেদেরারের দেখা মেলেনি। হাঁটুর চোট বারবার ভোগাচ্ছিল। তবু দর্শকদের মাঝে ছিল না আক্ষেপ। সকল ভালোবাসা উজাড় করে দিতেই তারা হয়েছিলেন হাজির।

শেষবার প্রিয় তারকাকে র‍্যাকেট হাতে নিজ চোখে দেখার সৌভাগ্য মেলাতেই যেন তাদের জীবন হয়েছে ধন্য। সকলের মাঝে ছিল শুধু একটাই আফসোস, কিংবদন্তির ছোঁয়া আর কখনোই পাবে না টেনিস।

ফেদেরার-নাদাল জুটি প্রতিপক্ষ হিসেবে জ্যাক সক ও ফ্রান্সিস টিয়াফোকে পেয়েছিলেন। প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতে নেন ফেদেরার-নাদাল জুটি। পরের সেটে তারা টাইব্রেকারে ৭-৬(৭-২) ব্যবধানে হারেন। শেষ সেটে তারা টাইব্রেকারে ১-০ (১১-৯) সেটে হেরে যান। তাই জয় দিয়ে বিদায়ের উপলক্ষ রাঙাতে পারেননি ফেদেরার। তবু ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার মুহূর্তের কাছে জয়-পরাজয়ের হিসাব ছিল অতি তুচ্ছ।

সবসময়ের মতো মাথায় সাদা ফেট্টি বেঁধে শেষবার ম্যাচ খেলা ফেদেরার বলেন, এটি একটি চমৎকার দিন। ছেলেদের বলেছিলাম আমি আনন্দিত, দুঃখিত নই। সব আয়োজন অবিশ্বাস্য হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসলে আমার ধন্যবাদ জানানোর অনেক মানুষ রয়েছে। একতা দারুণ রাত ছিল, সবাইকে ধন্যবাদ।

ছেলে-মেয়েরা, আমার স্ত্রী অনেক সমর্থন করেছেন। সে আমাকে অনেক আগেই আমার খেলা থামাতে পারতো। তবে সে তা করেননি। সে আমার খেলা চালিয়ে যাওয়াকেই সমর্থন করেছে। আমাকে খেলতে দিয়েছে। এটা আশ্চর্যজনক। তোমাকে ধন্যবাদ।

পরে আবেগ সামলে রসিকতা করে ফেদেরার বলেন, পেশির ইনজুরিতে না পড়েই ম্যাচ শেষ করতে পারায় আমি আনন্দিত। পরে তিনি যোগ করেন, পরিবার, সন্তান ও বন্ধুদের আমার সাথে থাকায় ম্যাচ চলাকালীন চাপ অনুভব করিনি।

ফেদেরার স্ত্রী মিরকা, চার সন্তান, বাবা-মা রবার্ট এবং লিনেট গ্যালারিতে বসেই ম্যাচ দেখেছিলেন। ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে, হলিউড অভিনেতা হিউ গ্রান্ট এবং ভোগ ম্যাগাজিনের সম্পাদক আনা উইন্টুরসহ আরও অনেক তারকাই স্মরণীয় মুহূর্তে সাক্ষী হতে ভুল করেননি। বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান কার্লোস আলকারাজ এবং ইগা সুয়াটেক টেলিভিশনে ম্যাচটি দেখার সঙ্গে সঙ্গে টুইটারে নিজেদের আবেগঘন প্রতিক্রিয়া জানান।

Tags: জোকোভিচটেনিসনাদালফেদেরারমারেলিড স্পোর্টসলেভার কাপ
Previous Post

রাশিয়ার গণভোট একটি বড় ধোঁকাবাজি: বাইডেন

Next Post

নিজ যোগ্যতায় বলিউডে, প্রমাণ করতে মরিয়া শানায়া!

Next Post
শানায়া বলিউডে নিজ যোগ্যতায় প্রমাণের জন্য মরিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ যোগ্যতায় বলিউডে, প্রমাণ করতে মরিয়া শানায়া!

নগদে পেমেন্ট করলে ক্যাশব্যাক সহ মাস্টারকার্ড ক্রেডিট বিল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল নগদ-এ পেমেন্ট করলে ক্যাশব্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT