চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনাকারীদের ধুয়ে দিলেন ভূবনেশ্বরের স্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের ক্রিকেটার শুভমান গিল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কদিনের ব্যবধানে মুদ্রার এপিঠ-ওপিঠ দু-পিঠই দেখে ফেললেন ভূবনেশ্বর কুমার। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ইনসুইংয়ের জাদু দেখিয়ে প্রশংসায় ভাসা ভূবি সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পড়েছেন নেটিজেনদের তোপে। তিক্ততা অতিমাত্রায় ছড়ানোয় ধৈর্যর বাঁধ ভেঙেছে তার স্ত্রী নূপুর নাগারের।

গত মঙ্গলবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৫২ রান দেন ৩২ বর্ষী অভিজ্ঞ পেসার। কোটার শেষ দুই ওভারে ভূবি খরচ করেন ৩১ রান। ম্যাথু ওয়েডের তোপের দিনে অস্ট্রেলিয়া ৪ বল হাতে রেখেই পেরিয়ে যায় ভারতের দেয়া ২০৯ রানের লক্ষ্য।

ভূবেনশ্বর ট্রলের শিকার হচ্ছেন এরপর থেকেই। স্বামীকে নিয়ে নেটিজেনদের ট্রল সইতে পারেননি ভূবির স্ত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের প্রতি ক্ষোভও উগরে দিয়েছেন।

ভূবনেশ্বরের স্ত্রী ও তার স্বামী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা ও হিংসা ছড়ানোর এসব সময় ভালো কোনো কাজে লাগানোর পরামর্শ দিয়ে ভূবির স্ত্রী লিখেছেন, ‘নেটিজেনদের উদ্দেশ্যে আমার উপদেশ— তোমার কথায় কেউ প্রভাবিত হচ্ছে না, তোমার উপস্থিতি কেউ গুনছে না। তাই অনুগ্রহ করে সময়টুকু নিজেকে গড়তে ব্যবহার করো। যদিও এর সুযোগ খুব কম!’

ভারতের বর্তমান দলের অন্যতম উইকেটটেকার বোলার ভূবি। টি-টুয়েন্টিতে ২৩ ম্যাচে শিকার করেছেন ৩১ উইকেট। ওভারপ্রতি দিয়েছেন সাত রানের একটু বেশি। বেশকিছু দিন বোলিংয়ে ভালো যাচ্ছিল না তার। সবশেষ এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন বেশ খরুচে। মোহালিতে অজিদের তোপে পড়ার পর এখন নেটিজেনদেরও দুয়োও শুনতে হচ্ছে।

Tags: অস্ট্রেলিয়াআফগানিস্তানএশিয়া কাপ ২০২২ভারত
Previous Post

একসঙ্গে দুজনের সঙ্গে প্রেম করছেন অনন্যা?

Next Post

নতুন সংস্করণে শুক্রবার মঞ্চে আসছে ‘উজানে মৃত্যু’

Next Post
নাট্যশিল্পীর মঞ্চে অভিনয়রত দৃশ্য, নীল আলোতে আলোচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সংস্করণে শুক্রবার মঞ্চে আসছে 'উজানে মৃত্যু'

বাংলাদেশের নারী ফুটবল দলের সদস্যরা সাফ চ্যাম্পিয়নশিপে বিজয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবিনাদের দাঁড়িয়ে থাকার কথা বাদ দিন, উদযাপন করুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT