চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে পথে ধরা দিল শিরোপা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল গোল উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে খেলার লক্ষ্য জানিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ। মনের কোণে শিরোপা জয়ের প্রত্যাশা লুকিয়ে সাবিনা-কৃষ্ণারা মাঠে সাফল্য ছোঁয়ার পণ করেছিলেন। বয়সভিত্তিক দলে নিয়মিত সাফল্য ধরা দিলেও জাতীয় দলের বড় আসরে শিরোপা যেন অধরা থেকে যাচ্ছিল। ছয় বছর আগে সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে হারের হতাশা ছিল। এবার আনন্দের ক্ষণ। মেয়েরা উড়িয়েছে লাল-সবুজের বিজয় নিশান। সাউথ এশিয়ান মেয়েদের শ্রেষ্ঠত্বে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশ।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশ। লাল-সবুজদের হয়ে দুটি গোল করেছেন কৃষ্ণারাণী সরকার, অপর গোলটি করেছেন শামসুন্নাহার জুনিয়র।

গ্রুপপর্বে মেয়েদের সাফে টানা ৫ বারের চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তানকে পেয়েছিল গোলাম রব্বানি ছোটনের দল। নেপালে পা রেখেই ইতিবাচক ফুটবল খেলার কথা জানানো কোচের কথার মান প্রথম ম্যাচেই রাখেন শিষ্যরা। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা পায় লাল-সবুজের দল। জোড়া গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। অন্য গোলটি মাসুরা পারভিনের থেকে আসে।

পরের ম্যাচে পাকিস্তানের জালে গোল উৎসবে মেতে ওঠে বাংলাদেশ। ৬-০ গোলের বড় ব্যবধানে জিতে যায় বাঘিনী দল। হ্যাটট্রিকের আনন্দে মাতেন অধিনায়ক সাবিনা খাতুন। একটি করে গোল পান মনিকা চাকমা, সিরাত জাহান স্বপ্না ও ঋতুপর্ণা চাকমা। এ ম্যাচে প্রতিবার গোলের পর আঙুল দিয়ে ‘ট্রিগার’ উদযাপনে মেতে নজর কেড়েছিল ফুটবলাররা। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি মনে করিয়ে দিতেই তারা করেছিলেন এমন উদযাপন।

পাকিস্তানের বিপক্ষে জয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ কেটে ফেলে সেমিফাইনালের টিকিট। গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ ছিল আগের ৫ আসরের সবকটিতে চ্যাম্পিয়ন ভারত। প্রতিপক্ষ কতটা শক্তিশালী তা বোঝাতে এটুকুই যথেষ্ট নয়! ফিফা র‍্যাঙ্কিংয়ে মেয়েদের ফুটবলে ভারতের অবস্থান ৫৮তম, সেখানে ১৪৭তম স্থানে বাংলাদেশ। ৮৯ ধাপ এগিয়ে থাকা দলটির সঙ্গে আগের ১০ বারের দেখায় ৯ বারই জুটেছিল হার। একবার মাত্র ড্রয়ের অতীত থাকলেও জয় ছিল অধরা।

তবে ১৩ সেপ্টেম্বর ভিন্ন এক চিত্রনাট্যই লিখেছে বাংলাদেশ। অনিন্দ্য সুন্দর ফুটবলের সফল মঞ্চায়ন করেন ফুটবলের অগ্নিকন্যারা। গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শক্তিশালী দলটিকে পুরো ম্যাচে পাত্তাই দেয়নি তারা। প্রতিবেশীদের ৩-০ গোলে উড়িয়ে দেয় আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে। লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেন সিরাত জাহান স্বপ্না, একটি গোল করেন কৃষ্ণারাণী সরকার।

ম্যাচ শেষে বাংলাদেশের ফুটবলাররা মাঠের মাঝে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ান। সবাই হাঁটু গেড়ে মাথা নত করেন। সংবাদ সম্মেলনে কৃষ্ণারাণী সরকার এমন অসাধারণ জয়ের পর বলেছিলেন, ‘ভারত এশিয়ার অনেক শক্তিশালী দল। তাদের হারিয়ে বাংলাদেশি হিসেবে আমরা গর্বিত। আমরা ভারতকে হারিয়েছি এটাই মূল বিষয়’

সেমিতে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ভুটানকে পেলেও সমীহই করেছিল গোলাম রব্বানি ছোটনের দল। র‌্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা প্রমাণ করছিল শক্তি-সামর্থ্যে যোজন পার্থক্য। গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটিতে দাপুটে জয় তুলে নেয়া দলটি মুখের কথায় নয়, মাঠের খেলায় নিজেদের টপ ফেভারিট প্রমাণে মরিয়া ছিল।

ফাইনালে ওঠার লড়াইয়ে বল দখল, আক্রমণ কিংবা গোলে শট- ভুটানকে সব বিভাগে উড়িয়ে দেয় বাংলাদেশ। আসরে অধিনায়ক সাবিনা খাতুনের দ্বিতীয় হ্যাটট্রিকে ৮-০ গোলের উড়ন্ত জয়ে শিরোপার মঞ্চে পা রাখে ছোটনের মেয়েরা। বাকিদের মধ্যে একটি করে গোল করেন সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণারাণী সরকার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভিন ও তহুরা খাতুন। বড় জয়ের পরও কোচ ছোটন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাফ বলে দেন, ‘প্রথম লক্ষ্য ছিল ফাইনাল, সেটা পূরণ হয়েছে। এখন ট্রফি জিততে চাই। এরপর উদযাপন করতে চাই।’

সোমবার দশরথ রঙ্গশালায় এলো সেই উদযাপনের ক্ষণ। স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশ। মেয়েদের সাফে লাল-সবুজদের প্রথম শিরোপা।

Tags: কৃষ্ণানেপালবাংলাদেশমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসশামসুন্নাহারসাবিনা
Previous Post

শাহরুখের যেই অভ্যাসে বিরক্ত গৌরী

Next Post

শুভেচ্ছা কেন বন্ধ করে দেয়া হয়েছে?

Next Post
চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক বিশ্লেষক সংবাদ উপস্থাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভেচ্ছা কেন বন্ধ করে দেয়া হয়েছে?

বাংলাদেশের নারী ফুটবল দলের খেলোয়াড় চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরা গোলদাতা ও আসরসেরা ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ সাবিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT