চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল কিশোরগঞ্জের যুবকের

এস কে রাসেল by এস কে রাসেল
4:03 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2022
in কিশোরগঞ্জ, জনপদ
A A
Man wearing sunglasses sitting on a bus in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী জনি মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।  বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে জিজান শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জনি মিয়া কটিয়াদী পৌর সদরের বাগরাইট এলাকার বিল্লাল মিয়ার বড় ছেলে।

নিহত জনির পরিবার সূত্রে জানা যায়, জনি মিয়া সৌদি আরবের জিজান শহরে একটি কোম্পানীতে কাজ করতেন। নাইট ডিউটি শেষে রুমে আসেন জনি। পরে হাত মুখ ধুয়ে হোটেল থেকে নাস্তা আনার জন্য বাইসাইকেলে চড়ে বাইরে যান তিনি। পিছন থেকে দ্রুত গতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই জনি মিয়ার মৃত্যু হয়।

এ সংবাদ জানান জনি মিয়ার সহকর্মী আব্দুল হাকিম। খবর পেয়ে শুরু হয় শোকের মাতম।

জনি মিয়া মাত্র দেড় বছর আগে সংসারের আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমান। এখনও তার ধার দেনা পরিশোধ হয়নি। এর মধ্যেই তার প্রাণ গেলো সৌদির সড়কে।

জনি মিয়ার পিতা বিল্লাল মিয়া জানান, তার দুই ছেলের মধ্যে জনি মিয়া বড়। তিনি কটিয়াদী বাসস্ট্যান্ডে একটি সাইকেলের দোকানে কাজ করেন। তার অল্প আয় দিয়ে অতি কষ্টে সংসার চলে। দেড় বছর আগে সংসারের স্বচ্ছলতার জন্য ধার দেনা করে বড় ছেলে জনি মিয়াকে সৌদি আরবে পাঠান। ছেলের পাঠানো টাকায় ইতিমধ্যে কিছু ধার দেনা পরিশোধ করেছেন তিনি। এখনও অনেক ঋণ রয়ে গেছে তার।

তিনি আরও জানান, কিভাবে এ ঋণ পরিশোধ করবো বুঝতে পারছি না। সকালে জনির সহকর্মী মোবাইল ফোনে দুর্ঘটনার সংবাদ আমাদেরকে জানায়। সরকারের কাছে দাবী ছেলের লাশটা যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করে দেয়।

কটিয়াদী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুর রহমান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দুর্ঘটনায় পরিবারে জনির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: সড়ক দুর্ঘটনাসৌদি আরব
Previous Post

‘ব্রহ্মাস্ত্র’র শাহরুখের চরিত্র নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের ইঙ্গিত

Next Post

প্রথমবার পণ্য দূত হলেন অভিনেতা পলাশ

Next Post
অভিনেতা পলাশ পণ্য দূত হিসেবে পরিচিতি লাভ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার পণ্য দূত হলেন অভিনেতা পলাশ

বাজির মধ্যে নাচছেন এক নারী, উৎসবমুখর পরিবেশে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ওয়েব ফিল্ম নিয়ে আসছেন মাধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT