চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

আখতারুজ্জামান by আখতারুজ্জামান
5:55 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2022
in অপরাধ, জনপদ, পাবনা
A A
পাবনা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের সংবাদ ও তথ্যের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহরে প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে হাফিজুর রহমান(৪০) নামক এক দুধ ব্যবসায়ী। এসময় ঘটনার অভিযোগে জনতা রমজান আলীকে হাতে নাতে আটক করে পুলিশে দেয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি স্লুুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর ওই ইউনিয়নের হাঁসুপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। অভিযুক্ত রমজানও একই ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের ইছামউদ্দিন ফকিরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং প্রাথমিকভাবে জানা গেছে, লাশ উদ্ধারসহ ঘাতক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে অভিযুক্ত রমজানের বাবা ইছামউদ্দিনের সঙ্গে হাফিজুরের বাকবিতণ্ডা হয় এবং গলায় ধারাল দা ধরে ভয়ভীতি দেখায়। বাবার সঙ্গে এমন আচরণের কারণে দুই বছর ধরে রাগ পুষে রাখে এবং হাফিজুরকে হত্যার পরিকল্পনা করে রমজান।

রোববার পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার নওগাঁ হাটে দুধ বিক্রি করে বাড়ি ফিরছিলেন হাফিজুর রহমান। পথিমধ্যে বাঘলবাড়ি স্লুইসগেট এলাকায় পৌঁছলে হাফিজুরকে পথরোধ করে তার পেটে ছুরি চালায় এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে রমজানকে আটক করেন স্থানীয়রা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান রবিউল করিম মাস্টারসহ পুলিশের অন্য কর্মকর্তারা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

Previous Post

দুর্গাপূজায় সব মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

চাপা ক্ষোভের কারণে শিক্ষার্থীরা আত্মহত্যা করছে: শিক্ষামন্ত্রী

Next Post
শিক্ষামন্ত্রী ও শিক্ষার্থীরা সচেতন আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চাপা ক্ষোভের কারণে শিক্ষার্থীরা আত্মহত্যা করছে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী মোদি ও শেখ হাসিনা আলোচনায়, সাংবাদিক ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি’র কেন মন খারাপ, জানালেন তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT