ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিশ্বজুড়ে শোক চলছে। ব্রিটেনের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতারা শোক জানিয়েছেন। রানির মৃত্যুর পরপরই ব্রিটেনের রাজা হয়েছেন তার বড় ছেলে চার্লস। কিং চার্লস কিছুক্ষণ আগে স্কটল্যান্ড থেকে লন্ডনে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী লিজ ট্রাস’র সাথে বৈঠকের পর আজই জাতির উদ্দেশে ভাষণ দেবেন কিং চার্লস।








