চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির চারদিনেই রেকর্ড, যুক্তরাষ্ট্রের টপচার্টে ‘হাওয়া’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
বৃহৎ জনসমাগমের মধ্যে চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরনো ছবি

প্রত্যাশা ছিল আমেরিকা ও কানাডায় মুক্তি পর সেখানকার সিনেমা হলগুলোতে ‘হাওয়া’ ঝড়ো হাওয়ায় রূপ নেবে! সেই প্রত্যাশা ছাড়িয়ে অনন্য রেকর্ড গড়েছে সিনেমাটি। 

বাংলা সিনেমার ইতিহাসে মুক্তির চারদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের টপচার্টে জায়গা করে নিয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত  ‘হাওয়া’। বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব বিষয়টি জানিয়েছেন।

নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, এটিই বাংলাদেশের প্রথম কোনো সিনেমা, যেটি যুক্তরাষ্ট্রের টপচার্টে প্রবেশ করেছে।

উত্তর আমেরিকার ১১৭ সিনেমা হলে ২ সেপ্টেম্বর মুক্তি পায় চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান অভিনীত এ সিনেমাটি।

অলিউল্লাহ সজীব বলেন, ‘কানাডা ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সিনেমায় দর্শকদের আগ্রহে বক্স অফিসে একটি ঝড়ের সংকেত দেখেছিলাম আমরা। সেই ঝড় যে এত বড় হবে তা ছিল আমাদের কল্পনারও বাইরে। বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে হাওয়া ইউএস টপচার্টে জায়গা করে নিয়েছে। টপচার্টের ২৭ নম্বরে অবস্থান করছে সিনেমাটি। ’

অলিউল্লাহ সজীব আরো বলেন, “আপনি যদি ‘অবিশ্বাস্য’ কথাটার একটা বাস্তব রূপ দেখতে চান, নির্দ্বিধায় এটি সেটি। কত আয় করে ‘হাওয়া’ এ অভূতপূর্ব ঘটনার জন্ম দিল?

এ বিষয়ে তিনি বলেন, প্রথম চার দিনে (‘লেবার ডে’ থাকার কারণে এক দিন উইকেন্ড বেশি ছিল এবার), ‘হাওয়া’র গ্রস বক্স অফিস কালেকশন: ২১৩, ৪৬১ ডলার (কানাডা গ্রস: ৮৬,৩১২ ডলার, আমেরিকা গ্রস: ১২৭, ১৪৯ ডলার), এখন পর্যন্ত সিনেমাটি দেখেছেন ২৫, ৪৪৪ জন (কানাডায় ৯,৯৩০ জন, আমেরিকায় ১৫, ৫১৪ জন)।

তিনি বলেন, বাংলাদেশি সিনেমা বিবেচনায়, এ সংখ্যা যে কত বিশাল তা বুঝতে পারবেন যখন উত্তর আমেরিকার বক্স অফিসে এত দিন পর্যন্ত সর্বোচ্চ আয় করা বাংলাদেশি সিনেমা ‘দেবী’র আয়ের সঙ্গে এটিকে মেলাবেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘দেবী’র লাইফটাইম গ্রস বক্স অফিস আয় ছিল : ১২৫,৪১৪ ডলার। ‘দেবী’র সম্পূর্ণ আয় ‘হাওয়া’ মাত্র তিন দিনেই অতিক্রম করে গেছে! (‘হাওয়া’র তিন দিনের আয় ১৫৯,৭৫২ ডলার।) বাংলাদেশি মুদ্রায় দেড় কোটির বেশি।

Tags: আমেরিকাচঞ্চল চৌধুরীনাজিফা তুষিনাসির উদ্দিন খানলিড বিনোদনশরিফুল রাজসিনেমাসুমনসুমন আনোয়ারসোহেল মণ্ডল
Previous Post

বাংলাদেশ-ভারত সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের ঊর্ধ্বে: প্রধানমন্ত্রী

Next Post

মণিরত্নমের যে ছবিতে অভিনয়ের সুযোগ চেয়েও পাননি রজনীকান্ত!

Next Post
রজনীকান্তের ছবি ও মঞ্চের কনসার্ট দৃশ্য, মণিরত্নমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মণিরত্নমের যে ছবিতে অভিনয়ের সুযোগ চেয়েও পাননি রজনীকান্ত!

বাংলাদেশ ফুটবল দল সেমিফাইনালে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজুলের হ্যাটট্রিকে সেমিতে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT