চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে, কোথায় বসছে সুনীল কন্যার বিয়ের আসর?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে একে অপরের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউড তারকা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান কে এল রাহুল। শুধু তাই নয়, শোনা যাচ্ছে তারা মুম্বাইয়ে লিভ ইন রিলেশনেও রয়েছেন।

কিন্তু কবে বিয়ের পিঁড়িতে বসবেন আথিয়া-রাহুল জুটি? সেই নিয়েই চলছে নানান জল্পনা-কল্পনা।

গুঞ্জন উঠছে, আসছে ডিসেম্বর কিংবা জানুয়ারির শুরুতেই চার হাত এক হবে আথিয়া-রাহুলের। যদিও এ প্রসঙ্গে তাদের কিংবা তাদের পরিবারের তরফ থেকে এখনো চূড়ান্ত কোন ঘোষণা আসেনি। এর আগে  সুনীল শেঠি জানিয়েছিলেন, ‘যেভাবে বাচ্চারা ঠিক করবে, সেভাবেই বিয়ে হবে। একদিনে তো আর বিয়ে হবে না!’

তবে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে, ইতোমধ্যেই নাকি আথিয়া-রাহুল জুটির বিয়ের ভেন্যুও নির্ধারিত হয়ে গিয়েছে। দেশের বাহিরে কিংবা লাক্সারি কোন হোটেলে নয়। বরং দুজনে সাত পাকে বাঁধা পড়বেন সুনীল শেঠির খাণ্ডালার বাংলো ‘জাহান’ এ। ইতিমধ্যেই ওয়েডিং প্ল্যানাররা সেই বাংলো গিয়ে ঘুরেও দেখেছেন।

মূলত পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়েই হবে আথিয়া-রাহুলের বিয়ের সমস্ত অনুষ্ঠান। তাইতো জাঁকজমকের বাহুল্য চাইছেন না কেউই।

আথিয়া ও রাহুলকে প্রায়ই বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায়। এমনকি ছুটির দিনগুলোতেও তারা পাশাপাশি থাকেন। তবে সম্পর্কের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি তাদের কাছ থেকে। –ইন্ডিয়া টিভি 

Tags: আথিয়া শেঠিকে এল রাহুলক্রিকেটারবিয়েভারতীয় ক্রিকেটারসিনেমাসুনীল কন্যাসুনীল শেঠি
Previous Post

দর্শক বিনোদিত হয় বলেই অ্যাওয়ার্ড পেলাম: অমি

Next Post

লাল গালিচায় প্রধানমন্ত্রীকে বরণ করে নেন ভারতের প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী লাল গালিচায় ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল গালিচায় প্রধানমন্ত্রীকে বরণ করে নেন ভারতের প্রধানমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-এশিয়া অঞ্চলের সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবিষ্যত মহামারী মোকাবিলায় বিশ্ব প্রতিনিধিদের সচেতনতা বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT