চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজী মাজহারুল আনোয়ারকে বিদায় জানালো চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, বিনোদন
A A
নিরবতা বজায় রেখে লাশবাহী গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন খুরশীদ আলম. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই ভবনে কিংবদন্তী গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর সোয়া ২টার দিকে চ্যানেল আই চত্বরে তার জানাজায় অংশ নেন সংগীত ও সিনেমা অঙ্গনের মানুষেরা।

জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

এসময় তিনি সংগীত ও চলচ্চিত্রে কিংবদন্তী গাজী মাজহারুল আনোয়ারের অবদান নিয়ে সংক্ষিপ্ত কথা বলেন। এছাড়াও চ্যানেল আইয়ের সাথে গাজী মাজহারুল আনোয়ারের গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন শাইখ সিরাজ। এসময় কথা বলেন গাজী মাজহারুলের ভাই এবং ছেলে।

চ্যানেল আই প্রাঙ্গনে গাজী মাজহারুল আনোয়ারের জানাজায় আরও উপস্থিত ছিলেন সংগীতব্যক্তিত্ব ফোয়াদ নাসের বাবু, চিত্রনির্মাতা মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, প্রযোজক খোরশেদ, গীতিকার আসিফ ইকবাল, গীতিকার জুলফিকার রাসেল, সংগীতশিল্পী রবি চৌধুরী, শফিক তুহীন ও গীতিকার রবিউল ইসলাম জীবন সহ সংগীত ও চলচ্চিত্রের আরও গুণী ব্যক্তিত্বরা।

চ্যানেল আই থেকে দুপুর ৩টার দিকে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহবাহী গাড়িটি গুলশানের আজাদ মসজিদের দিকে রওনা হয়। তৃতীয়বারের মতো সেখানে জানাজা সম্পন্ন করে গাজী মাজহারুল আনোয়ারকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

বিশ হাজারেরও বেশি গানের গীতিকার তিনি। যার অসংখ্য গান মানুষের মুখেমুখে। তারমধ্যে অন্যতম জয় বাংলা বাংলার জয়, একতারা তুই দেশের কথা বলরে এবার বল, একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়, জন্ম আমার ধন্য হলো’র মতো দেশাত্মবোধক গান যেমন আছে, তেমনি সিনেমার জন্য আছে গানের খাতায় স্বরলিপি লিখে, আকাশের হাতে আছে একরাশ নীল, যার ছায়া পড়েছে, শুধু গান গেয়ে পরিচয়, ও পাখি তোর যন্ত্রণা, ইশারায় শীষ দিয়ে, চোখের নজর এমনি কইরা, এই মন তোমাকে দিলাম -এর মতো কালোত্তীর্ণ আধুনিক গান।

বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান।

কাজের স্বীকৃতি হিসেবে ৫ বার গীতিকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও ২০০২ সালে একুশে পদক, ২০২১ সালে স্বাধীনতা পদক, ১৯৭২ সালে প্রেসিডেন্ট স্বর্ণপদক, এস এম সুলতান স্মৃতি পদক, একাধিকবার বাচসাস পদক সহ অসংখ্য পুরস্কার রয়েছে তার অর্জনে।

Tags: অভিনয়চ্যানেল আইজুলফিকার রাসেলমুশফিকুর রহমান গুলজারলিড বিনোদনশাইখ সিরাজসংগীতসিনেমাসোহানুর রহমান সোহান
Previous Post

সেই সময় কেবল ধোনিকেই পাশে পেয়েছিলেন কোহলি

Next Post

বাজার করার সময় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা

Next Post
রাস্তায় পড়ে থাকা একজনের দেহের ছবি, যেখানে রক্তের দাগ দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজার করার সময় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা

রংপুরে বাস দুর্ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT