চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একদিনে দুই বন্দির মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2022
in গাজীপুর, জনপদ
A A
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রবেশদ্বার, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারে অসুস্থ জনিত কারণে দুই বন্দির মৃত্যু হয়েছে। সোমবার সকালে ওই দুই বন্দির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নামা মহিষ তারা গ্রামের সুরুজ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক(৬২) ও মাদারীপুরের শিবপুর থানার চর জানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন ব্যাপারী (৪২)।

কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার আব্দুল জলিল জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বন্দি আবু বক্কর সিদ্দিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মৃত আবু বক্কর সিদ্দিক মুক্তাগাছা থানায় দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে এই কারাগারে অন্তরীন ছিলেন।

অপরদিকে, একই কারাগারে মাদক মামলায় বন্দি খোকন ব্যাপারী সকালে হঠাৎ অসুস্থবোধ করেন। প্রথমে কারা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা খোকন ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। বন্দি খোকন ব্যাপারী রমনা থানায় দায়ের করা মাদক মামলাসহ ৫টি মামলায় এই কারাগারে বন্দি ছিলেন। তাকে ২০১৫ সালের ১০ মার্চ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১ থেকে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

Previous Post

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯

Next Post

লাশবাহী গাড়ির সামনে নিশ্চুপে দাঁড়িয়ে রইলেন খুরশীদ আলম

Next Post
খুরশীদ আলমের সামনে লাশবাহী গাড়ির দৃশ্য, লোকজন উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লাশবাহী গাড়ির সামনে নিশ্চুপে দাঁড়িয়ে রইলেন খুরশীদ আলম

আইজিপি ও কর্মকর্তাদের নিউইয়র্ক থেকে ফিরার সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চারদিনের সফর শেষে নিউইয়র্ক ত্যাগ করলেন আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT