বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের হত্যাকারী ও পেছনের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন গঠন করার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন দেশে গণতন্ত্র নেই তা আবারও প্রমাণ হয়েছে।








