লক্ষ্মীপুরের মেঘনা নদীতে অবাধে বাগদা চিংড়ি রেনু পোনা শিকার চলছে। এতে দু’শ’র বেশি সামুদ্রিক প্রজাতির মাছের পোনা ধ্বংস হচ্ছে। মেঘনা নদীতে দেখা দিচ্ছে মাছের অকাল। পোনা শিকারিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।








