চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে গ্রেপ্তার হলেন পি কে হালদারের সহযোগীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 24, আগস্ট 2022
in - সেমি লিড, অপরাধ
A A
আটক ব্যক্তির সঙ্গে পুলিশ সদস্যের সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশত্যাগের সময় পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎকারী পিকে হালদারের সহযোগী ২ নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। 

আজ বুধবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শারমিন আহমেদ (৪২) ও তানিয়া আহমেদ (৩৭) । তারা সম্পর্কে বোন এবং তাদের বাবা খবিরউদ্দিন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির পরিচালক ছিলেন।

আজ রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, খবিরউদ্দিন পরিবারের সদস্যদের নামে ২০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। কিন্তু কেউ ঋণ পরিশোধ করেননি। খবিরউদ্দিনের ২ মেয়ে শারমিন ও তানিয়া ২০০৩ সাল থেকে কানাডায় অবস্থান করছেন। তারা বিদেশে থাকা অবস্থায় একজন ৩২ কোটি এবং আরেকজন ৩৪ কোটি টাকা ঋণ নিয়েছেন।

খন্দকার আল মঈন জানান, তারা ২৮ জুলাই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দেশে আসেন। এতদিন তারা আত্মগোপনে ছিলেন। আজ ভোরে কানাডায় চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। এর আগে অ্যাম্বুলেন্সে করে তাদের মালামাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো হয়। গ্রেপ্তারে সময় প্রথমে তারা তাদের পরিচয় গোপন করেন।

তাদের বাবা খবিরউদ্দিন জামিনে আছেন। এবছরের ১৯ এপ্রিল তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়। কিন্তু তারা তা অমান্য করেন, যোগ করেন তিনি।

Tags: পি কে হালদারর‌্যাব
Previous Post

মন খারাপ আমিরের, ছুটি কাটাতে বিদেশ যাবেন প্রাক্তন স্ত্রীকে নিয়ে

Next Post

পরিবর্তিত সময়সূচিতে ব্যাংকের চিত্র

Next Post
ব্যাংকের অফিসে কর্মীরা কাজ করছেন, পরিবর্তিত সময়সূচির আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবর্তিত সময়সূচিতে ব্যাংকের চিত্র

মাঙ্কিপক্স ভাইরাসের কণিকা, যা সংক্রমণের জন্য দায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে ২১ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT