চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে নেই একজনও নারী শিক্ষক

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
4:24 অপরাহ্ন 20, আগস্ট 2022
in জনপদ, জয়পুরহাট
A A
শিক্ষার্থীরা স্কুলে নারী শিক্ষক না থাকায় শপথ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মেয়েদের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কোন নারী শিক্ষক না থাকায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষার্থীদের। যে কারণে সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কমপক্ষে ২’জন নারী শিক্ষকের দাবীতে জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।

আবেদনে তারা উল্লেখ করেছেন, হঠাৎ করেই তাদের মেয়েলী শারীরিক সমস্যার সৃষ্টি হলে সে বিষয়টা পুরুষ শিক্ষককে তারা বলতে পারেন না বা লজ্জা পান। তাদের অভিমত স্কুলে যদি কমপক্ষে এক/দু’জন নারী শিক্ষকও থাকত অন্তত তারা তাদের সমস্যার বিষয়টা সহজে বলতে পারতো এবং সমস্যার তাতক্ষণিক সমাধান পাওয়া সম্ভব হতো।

দশম শ্রেণীর ছাত্রী মুনিরা মেহজাবিন মিতু বলেন, আমরা যখন স্কুলের হয়ে উপজেলা জেলা এমনকি বিভাগীয় শহর রাজশাহীতে খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাই তখন নারী শিক্ষক না থাকায় সীমাহীন সমস্যায় পড়তে হয়।

অষ্টম শ্রেণীর ছাত্রী সামিয়া জামান সারা বলেন, জাতীয় দিবস, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা খেলাধুলায় অংশগ্রহণ করে থাকি। নারী শিক্ষক না থাকায় বিভিন্ন সময় নানা বিড়ম্বনায় পরতে হয়। বিশেষ করে আমরা যখন যেমন খুশি তেমন সাজি এবং কোন অনুষ্ঠানে ব্যতিক্রম পোশাক ব্যবহার করতে হয় তখন সমস্যার পরিমাণ আরো বেশী হয়।

নবম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার বলেন, মেয়েদের শারিরীক নানা সমস্যা থাকে। এর মধ্যে অনেকের মিনস হয়। পেট ব্যাথা করে। কাপড়ে দাগ হয়। এই কথাগুলো তো আর স্যারদের বলা যায় না। যদি আমাদের স্কুলে নারী শিক্ষক থাকতো তাহলে এমন বিড়ম্বনায় পড়তে হতোনা। মেয়েদের কথা বিবেচনা করে দ্রুত এখানে অন্তত দুজন নারী শিক্ষক দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি।

অভিভাবকদের অভিমত, প্রতিষ্ঠানটি মেয়েদের শিক্ষার জন্য প্রতিষ্ঠিত হলেও শুরু থেকেই নারী শিক্ষকের অভাব রয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নারী শিক্ষকের জন্য অনেকবার কর্তৃপক্ষর সু-দৃষ্টি কামনা করলেও কোন সুরাহা হয়নি। অথচ প্রাথমিক বিদ্যালয়ে দিকে তাকালে দেখবেন উল্টো চিত্র। ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষকই অধিক।

পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উদ্দিন মন্ডল বলেন, এ প্রতিষ্ঠানে কোন মহিলা সহকারি শিক্ষক নাই। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা উল্লেখপূর্বক মহিলা শিক্ষকের জন্য জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেছি।

Tags: নারী শিক্ষকশিক্ষা প্রতিষ্ঠান
Previous Post

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হাসান

Next Post

২০ জনের বহর নিয়ে আমিরাতে যাচ্ছে শ্রীলঙ্কা

Next Post
শ্রীলঙ্কা ক্রিকেট দল এশিয়া কাপের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ জনের বহর নিয়ে আমিরাতে যাচ্ছে শ্রীলঙ্কা

মুরগির খাঁচায় ডিম ও হাঁসের মুখ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে ডিমের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT