চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি-নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 পূর্বাহ্ন 13, আগস্ট 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ব্যালন ডি’অর ট্রফি, গোল্ডেন বল, পুরস্কার, ফুটবল. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরাসি ক্রীড়া সাময়িকী ফ্রান্স ফুটবল ২০২২ সালের জন্য ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। ২০০৫ সালের পর প্রথমবারের মতো তালিকায় মেসির নাম নেই। ব্রাজিলিয়ান তারকা নেইমারও সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি।

শুক্রবার ফ্রান্স ফুটবল ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। এতে লা লিগায় মেসির একসময়ের প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো টানা ১৭ বারের মতো স্থান পেয়েছেন।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা শিরোপা এনে দেয়ার অন্যতম কারিগর করিম বেনজেমা অবধারিতভাবেই তালিকায় রয়েছেন। তাকে এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে ফেভারিট হিসেবে ভাবা হচ্ছে।

বহু নাটকীয়তার পর রিয়ালে না গিয়ে পিএসজিতে থেকে যাওয়া কাইলিয়ান এমবাপে। ফ্রেঞ্জ জায়ান্টদের হয়ে একমাত্র তিনিই তালিকায় জায়গা পেয়েছে। লিভারপুলের ছয় ফুটবলার সংক্ষিপ্ত তালিকা নাম লেখাতে পেরেছেন। বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দেয়া রবার্ট লেভান্ডোভস্কিও লড়াইয়ে আছেন।

রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া, মিডফিল্ডার লুকা মদ্রিচ, ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র, ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড, মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে, লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহও এই তালিকায় জায়গা পেয়েছেন। আরও আছেন অলরেড ডেরা থেকে বাভারিয়ান বনে যাওয়া সাদিও মানে।

নারী ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা তালিকায় আছেন ইংল্যান্ডের বেথ মিড। মেয়েদের ইউরো-২০২২ এ তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি গোল্ডেন বুট জিতেছেন। ফলে ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনায় তিনি অনেকটাই এগিয়ে আছেন।

ফিফার র‍্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ ১০০টি দেশের ১০০ জন সাংবাদিকের একটি দল ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে তাদের সেরা পাঁচজনকে নির্বাচন করবেন।

আগামী ১৭ অক্টোবর রাতে প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটে জমকালো অনুষ্ঠানে বিজয়ীর হাতে তুলে দেয়া হবে এবারের ব্যালন ডি’অর।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা: থিবো কর্তোয়া, রাফায়েল লেয়াও, ক্রিস্টোফার এনকুকু, মোহামেদ সালাহ, জশুয়া কিমিচ, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, ভিনিসিয়াস জুনিয়র, বের্নার্দো সিলভা, লুইস দিয়াজ, রবার্ট লেভান্ডোভস্কি, রিয়াদ মাহরেজ, কাসেমিরো, সন হিউং মিন, ফ্যাবিনহো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, অ্যান্টনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনে, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও ক্যান্সেলো, কাইলিয়ান এমবাপে, আর্লিং হাল্যান্ড।

Tags: নেইমারবেনজেমাব্যালন ডি”অরমেসিরোনালদোলিড স্পোর্টস
Previous Post

তারেক মাসুদকে হারানোর ১১ বছর

Next Post

হামলার শিকার সালমান রুশদি কেমন আছেন?

Next Post
আহত ব্যক্তিদের সাহায্য করতে এগিয়ে আসছেন লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

হামলার শিকার সালমান রুশদি কেমন আছেন?

অ্যান হ্যাশের হাসিমুখের ছবি, হলিউড অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউড অভিনেত্রী অ্যান হ্যাশ মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT