চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলার শিকার সালমান রুশদি কেমন আছেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 পূর্বাহ্ন 13, আগস্ট 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আহত ব্যক্তিদের সাহায্য করতে এগিয়ে আসছেন লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠান চলাকালে হামলার শিকার হওয়া বুকারজয়ী লেখক সালমান রুশদিকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তিনি কথা বলতে পারছেন না এবং তিনি হয়তো একটি চোখ হারাবেন বলে ধারণা করা হচ্ছে।

সালমান রুশদির এজেন্ট তার শারীরিক অবস্থার বিষয়ে এক বিবৃতিতে এসব জানিয়েছেন।

শুক্রবার নিউইয়র্কে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে হামলার শিকার হন তিনি। হামলার পর পুলিশ হাদি মাতার নামে ২৪ বছর বয়সী এক যুবককে আটক করেছে। নিউইয়র্ক পুলিশ বলছে, ওই যুবক অনুষ্ঠান চলাকালে মঞ্চে উঠে সালমান রুশদিকে কোপাতে শুরু করে।

তার এজেন্ট বলছেন, সালমান সম্ভবত একটি চোখ হারাবেন; তার হাতের স্নায়ুগুলো বিচ্ছিন্ন হয়েছে এবং লিভারও ক্ষত হয়েছে।

কেন বা কী উদ্দেশ্য নিয়ে এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। অনুষ্ঠানস্থলে পাওয়া একটি ব্যাকপ্যাক ও ইলেক্ট্রনিক ডিভাইস পরীক্ষা করবে পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে রুশদির গলায় ও পেটে অন্তত একটি করে আঘাত রয়েছে। হামলার পর তাকে হেলিকপ্টারে পেনসিলভানিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মঞ্চে যিনি সালমান রুশদির সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনিও সামান্য আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার পর অনুষ্ঠানে উপস্থিত অন্যরা ছুটে গিয়ে হামলাকারীকে ধরে ফেলে, পরে তাকে গ্রেপ্তার করা হয়।

১৯৮৮ সালে তার উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হলে তিনি সারা বিশ্বের মুসলিমদের কাছে বিতর্কিত হয়ে ওঠেন। ইরান সরকার তাকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করে। এরপর থেকে তিনি ক্রমাগত হত্যার হুমকি পেয়ে আসছেন।

আহমেদ সালমান রুশদি একজন ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তার দ্বিতীয় উপন্যাস মিডনাইটস চিলড্রেন ১৯৮১ সালে ম্যান বুকার পুরস্কার অর্জন করেছিল। তার লেখার অনেকটা অংশ জুড়েই থাকে ভারতীয় উপমহাদেশ। বলা হয়ে থাকে যে তিনি জাদু বাস্তবতার সাথে ঐতিহাসিক কল্পকাহিনী একত্রিত করে লিখেন।

Tags: সালমান রুশদি
Previous Post

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি-নেইমার

Next Post

হলিউড অভিনেত্রী অ্যান হ্যাশ মারা গেছেন

Next Post
অ্যান হ্যাশের হাসিমুখের ছবি, হলিউড অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউড অভিনেত্রী অ্যান হ্যাশ মারা গেছেন

প্রখ্যাত লেখক সালমান রুশদি ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ সেকেন্ডে সালমান রুশদি’র শরীরে ১৫টি কোপ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT