চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই রোহিঙ্গা গ্রুপের সংঘর্ষে নিহত ১

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:45 অপরাহ্ন 08, আগস্ট 2022
in অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
চ্যানেল আই অনলাইন: ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবির সংলগ্ন পাহাড়ী এলাকায় ‘আধিপত্য বিস্তারের জেরে’ রোহিঙ্গাদের দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত একজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এতে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তায় নিয়োজিত ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর জানান, রোববার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ী এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত মো. ইব্রাহিম (৩০) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

তবে আটক ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এপিবিএন জানিয়েছে, ইব্রাহিম এক সময় রোহিঙ্গা সন্ত্রাসী ‘জকির বাহিনীর’ সাথে সক্রিয় ছিল।

স্থানীয়দের বরাতে এডিআইজি হাসান বারী নুর বলেন, রোববার সন্ধ্যায় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ী এলাকায় দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

‘গুলিবিদ্ধ ইব্রাহিমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার অবস্থা আশকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান আনা হলে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক।’

এপিবিএন এর অধিনায়ক বলেন, ‘আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী দলের মধ্য গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।’

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে বলে জানান হাসান বারী নুর।

তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

Tags: আধিপত্য বিস্তারকক্সবাজার
Previous Post

আক্রমণাত্মক মন্ত্রে জয়ে শুরু গার্দিওলার

Next Post

‘যুদ্ধের আগুনে ঘি ঢালছেন বাইডেন’, বললেন ‘পিংক ফ্লয়েড’র রজার

Next Post
বাইডেন ও রজার ওয়াটার্সের ছবি, রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

'যুদ্ধের আগুনে ঘি ঢালছেন বাইডেন', বললেন 'পিংক ফ্লয়েড'র রজার

টর্চার সেল থেকে উদ্ধার হওয়া ১০ পর্যটক কক্সবাজারে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে হোটেলের টর্চার সেলের সন্ধান; ৪ পর্যটক উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT