চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার থেকে ঢাকায় ‘বুলেট ট্রেন’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 04, আগস্ট 2022
in বিনোদন
A A
বুলেট ট্রেন সিনেমার মূল চরিত্রদের ছবি, অ্যাকশন দৃশ্যের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (৫ আগস্ট) যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের সাম্প্রতিক আলোচিত ছবি ‘বুলেট ট্রেন’। একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। বিখ্যাত জাপানি উপন্যাস ‘মারিয়া বিটল্’ অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি। পরিচালনা করেছেন ‘ডেড পুল ২’ এবং ‘ফার্স্ট এন্ড ফিউরিয়াস’খ্যাত পরিচালক ডেভিড লিচ।

জাপানের টোকিও শহর থেকে মরিওকা শহরের ট্রেন স্টপেজ পর্যন্ত চলা একটি বুলেট ট্রেনের মধ্যে দেখা হবে পাঁচজন ভাড়াটে খুনির। নিজ নিজ মিশন নিয়ে বুলেট ট্রেনে ওঠে তারা। কিন্তু এক সময় বোঝা যায়, তাদের কাজ পরস্পরের সঙ্গে জড়িত। তখনই শুরু হয় তুলকালাম কাণ্ড। পাঁচ আততায়ীর মধ্যে অন্যতম একজন ব্র্যাড পিট।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল ব্র্যাড পিট অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। এ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য অস্কার জিতেছিলেন তিনি। এরপর থেকেই ভক্তদের অপেক্ষা আরও তীব্র হয় প্রিয় অভিনেতার নতুন ছবি দেখার জন্য। তিন বছর পর সেই অপেক্ষার অবসান ঘটছে।

ছুটে চলছে বুলেট ট্রেন, ঘটছে ভয়ানক সব ঘটনা। আর সেই ট্রেনে ব্র্যাড পিটের সঙ্গে সওয়ার হলেন স্যান্ড্রা বুলক। আর এটিই হতে যাচ্ছে ব্র্যাড পিটের সঙ্গে এ নায়িকার প্রথম ছবি। এর আগে ‘ওশানস ১১’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করলেও একই ছবিতে ছিলেন না তারা।

ছবিতে আরও অভিনয় করছেন লেডি গাগা, জো কিং, অ্যারন টেইলর জনসন, ব্রায়ান টাই হেনরি, যাজি বিটজ, মাইকেল শ্যানন, লোগান লরম্যান, মাসি ওকা ও অ্যান্ড্রু কোজি।

জানা যায়, ছবির ৯৫ শতাংশ ফিজিক্যাল স্টান্ট ব্র্যাড নিজেই করেছেন। শুধু স্টান্ট নয়, অ্যাকশন এবং ফাইট সিকোয়েন্সও ‘পারফর্ম’ করেছেন খোদ ব্র্যাড। সেই পারফরম্যান্স পর্দায় কিভাবে ফুটে উঠেছে তা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন অগণিত দর্শক।

Tags: অ্যারন টেইলর-জনসনবুলেট ট্রেনব্র্যাড পিটলিড বিনোদনলেডি গাগাসিনেমাহলিউড
Previous Post

ক্রিকেটার হয়েই ফিরলেন ঘরছাড়া সেই কার্তিকেয়া

Next Post

সৌদির তাবুক শহরে বসবাসরত প্রবাসীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়

Next Post
প্রবাসীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময় সভা, সৌদির তাবুক শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদির তাবুক শহরে বসবাসরত প্রবাসীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়

ক্যাম্পাসে তরুণ দর্শকদের জন্য হাওয়া টিমের প্রচারণা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT