চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশেও ‘হাওয়া’র অগ্রিম টিকেট নিয়ে হাহাকার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 03, আগস্ট 2022
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন মানুষজনের ভিড়, শপিংমলে বা স্টেশনে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু দেশের প্রেক্ষাগৃহেই নয়, ১৩ আগস্ট মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ ছবিটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে। বাংলাদেশের মতোই সেখানেও সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই ছবিটির অগ্রিম টিকেট নিয়ে বাঙালি দর্শকের হাহাকার!

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর পরিবেশক সংস্থা দেশি ইভেন্টস এবং পথ প্রোডাকশন থেকে জানানো হয়েছে, অগ্রিম টিকেট ছেড়ে অভাবনীয় সাড়া পেয়েছেন তারা। বিশেষ করে অস্ট্রেলিয়াতে ‘হাওয়া’র প্রথম দুই সপ্তাহের সিডনি ও মেলবোর্ন শহরের সবগুলো শো’র টিকেট বিক্রি শেষ! পরিবেশকরা জানান, টিকেট ছাড়ার ৪দিনের মধ্যেই এই বৃহৎ দুই শহরের সবগুলো শো এর টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে।

অস্ট্রেলিয়ান পরিবেশকে সংস্থা থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার অন্যান্য শহর যেমন পার্থ, ব্রিসবেন, এডেলেইড, কেনবেরা, হোবার্ট শহরের শো এর অগ্রিম টিকেটও প্রায় শেষের পথে। ‘আয়নাবাজি’র পর কোনো সিনেমা মুক্তির এতোদিন আগেই অস্ট্রেলিয়া মহাদেশে এমন তুমুল সাড়া ফেলেছে বলে মনে করছেন তারা।

এদিকে ‘হাওয়া’র নির্বাহী প্রযোজক অজয় কুন্ডু জানিয়েছেন, ১৩ আগস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ‘হাওয়া’ মুক্তির পর ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের জন্য সেখানে মুক্তি দেওয়া হবে।

অস্ট্রেলিয়ার দুটি শহরে দুই সপ্তাহের অগ্রিম টিকেট বিক্রি সম্পন্ন হয়েছে, এ প্রসঙ্গে অজয় কুন্ডু গণমাধ্যমকে বলেন, ‘ওখানে কী হচ্ছে, সেটা আমরা বলতে পারছি না। ছবি মুক্তি পাচ্ছে, এটি সঠিক কিন্তু সোল্ড আউটের বিষয়টা সঠিক কি না, তা আমার জানা নেই। দেশের বাইরে প্রদর্শনের জন্য আমাদের সঙ্গে যে প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, তারা বিষয়টা নিশ্চিত করতে পারবে।’

‘হাওয়া’কে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলছেন এ কালের রূপকথা। ইতোমধ্যে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পাঁচ দিনেই সাড়া ফেলেছে ‘হাওয়া’। দর্শক চাপে মাল্টিপ্লেক্সগুলো এখনও পাওয়া যাচ্ছে না টিকেট। ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।

Tags: চঞ্চল চৌধুরীনাজিফা তুষিনাসির উদ্দিনমেজবাউর রহমান সুমনলিড বিনোদনশরীফুল রাজসিনেমাসুমন আনোয়ারসোহেল মণ্ডলহাওয়া
Previous Post

বনানীতে কর্পোরেট অফিস চালু করল সেসা বাংলাদেশ

Next Post

চার ধাপ এগোলেন আফিফ

Next Post
বাংলাদেশের ক্রিকেটার আফিফের ব্যাটিং দৃশ্য, আন্তর্জাতিক ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার ধাপ এগোলেন আফিফ

কক্সবাজার সমুদ্রে বিভিন্ন নৌকা ও জাহাজের দৃশ্য, সতর্ক সংকেতের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সমুদ্রে ৩ নং সতর্ক সংকেত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT