চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার আলোচনায় কয়েদী চঞ্চল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 02, আগস্ট 2022
in বিনোদন
A A
চঞ্চল চৌধুরীর ছবি, চোখে গভীর দৃষ্টি, অসুস্থ ও দুর্বল দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে বিনোদনের অন্যতম বড় মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে ওটিটি প্লাটফর্ম। বর্তমানে যেখানে সিরিজ কিংবা সিনেমার মাধ্যমে যুক্ত হচ্ছেন একের পর এক ছোট ও বড় পর্দার তারকারা। তবে সময়ের সাথে সাথে ওটিটির বিবর্তনে বাংলা কন্টেন্টে অভিনেতা চঞ্চল চৌধুরী যেন হয়ে উঠেছেন এই অঙ্গনের অঘোষিত রাজা!

এখন পর্যন্ত ওটিটি প্লাটফর্মে দেশের সাড়া জাগানো অধিকাংশ ওয়েব কন্টেন্ট এর সাথে জড়িয়ে আছে চঞ্চল চৌধুরীর নাম। ভিন্ন ভিন্ন অবতারে তার উপস্থিতি মুগ্ধ করছে দর্শককে। হইচইয়ে ‘তাকদীর’ থেকে শুরু করে ‘বলি’, জি ফাইভের ‘কন্ট্রাক্ট’, চরকির ‘ঊনলৌকিক’, ‘মুন্সিগিরি’, ‘জাগো বাহে’ ও ‘ষ’ সহ তার অভিনীত বেশকিছু কাজ দর্শকপ্রিয়তা পেয়েছে।

তারই সূত্র ধরে চলতি মাসেই ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে আসছে ‘কারাগার’ নামের ওয়েব সিরিজ। ‘তাকদীর’ এর নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় এই সিরিজে নাম ভূমিকায় একজন রহস্যময় কয়েদীর চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। সোমবার তার চরিত্রের ভিন্ন ভিন্ন কয়েকটি লুক অফিশিয়ালি প্রকাশ করে হইচই। এরপর থেকেই আলোচনায় কয়েদী চঞ্চল।

একের পর এক এমন চমক দেখানোয় শুধু দর্শক নয়, সহ-অভিনেতা থেকে শুরু করে ঘনিষ্ট বন্ধুরাও তার ক্যারিশমায় মুগ্ধতা প্রকাশ করছেন। এই যেমন, অভিনেতা ও চঞ্চল চৌধুরীর বন্ধু শাহনাজ খুশী ‘কারাগার’ এ চঞ্চলের লুক শেয়ার করে লিখেছেন, ‘চঞ্চল চৌধুরীর এটা বেশী বেশী হচ্ছে না! কি রে ভাই! একটার পর একটা ছক্কা…? বন্ধু, সাফল্যের আকাশ ছুঁয়ে যা, জয়মাল্যে তোর দেহ ভরে উঠুক! আমাদের গর্বের ঝিঁ ঝিঁ পোকার কলতান হয়ে আজন্ম বাজতে থাক!’

শাহনাজ খুশির দেয়া পোস্টের সেই মন্তব্যের ঘরে মিডিয়া অঙ্গনের অনেকেই কথা বলেছেন। অভিনেত্রী মেহের আফরোজ শাওন মন্তব্য করেছেন, ‘একদম- বেশি বেশি হয়ে যাচ্ছে আসলেই…! কিন্তু আরো বেশি যে চাই! ইয়ে দিল মাঙ্গে মোর…।’ মন্তব্য করেছেন ‘কারাগার’ এর নির্মাতা শাওকী নিজেও। লিখেছেন, ‘বেশি বেশি করে লোকটা। ভাল্ লাগে না।’

এরমধ্যে মঙ্গলবার দুপুরে এলো ‘কারাগার’ এর টিজার। ৫০ সেকেন্ডের এই টিজারে আছে চঞ্চল-শাওকী জুটির আসন্ন এই ওয়েব সিরিজের গল্পের আভাস। যেখান থেকে জানা যায়, আকাশনগর সেন্ট্রাল জেলে ৩২৫ জন কয়েদী। একদিন হেড-কাউন্টের সময় দেখা গেল গোণার বাইরে একজন অতিরিক্ত কয়েদী। কয়েদী কম হলে চিন্তার বিষয়, বেশী হলে আরও চিন্তার বিষয়। কে এই কয়েদী? আর সে যে সেল কিনা গত ৫০ বছর ধরে বন্ধ, সেই ১৪৫ নাম্বার সেল এ কীভাবে এলো! যে কয়েদীর চরিত্রে দুর্দান্ত লুক নিয়ে উপস্থিত হয়েছেন চঞ্চল!

নিজের এই পরিবর্তন সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, “কারাগার সিরিজটি আমার অন্য কাজগুলো থেকে বেশ আলাদা। সিরিজটি বেশ ইন্টারেস্টিং, আর ক্যারেক্টারটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। এ ধরনের ক্যারেক্টার ফুটিয়ে তোলার জন্য সবকিছু নিখুঁত হতে হয়। আমি এই চ্যালেঞ্জটা নিতে চেয়েছি। ওজন কমানো, মেকআপের পেছনে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করা, কস্টিউম সব কিছু ঠিকঠাক রাখার জন্য অভাবনীয় এফোর্ড দিতে হয়েছে। আমরা সবাই যার যার জায়গা থেকে জানতাম যে আমরা কী করতে চাইছি। এখন দেখা যাক কাজটা দর্শকদের কেমন লাগে।”

সিরিজে চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু সহ আরও অনেকে।

‘কারাগার’ এর টিজার:

Tags: আফজাল হোসেনইন্তেখাব দিনারঊনলৌকিকএ কে আজাদ সেতুএফ এস নাঈমওয়েব সিরিজকারাগারচঞ্চল চৌধুরীজয়ন্ত চট্টোপাধ্যায়তাকদীরতাসনিয়া ফারিণবলিবিজরী বরকতউল্লাহ্মুন্সিগিরিলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমা
Previous Post

সিরিজ জিততে বাংলাদেশের চাই ১৫৭ রান

Next Post

করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৩৮৭

Next Post
জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৩৮৭

বাংলাদেশ ফুটবল দল অপরাজিত থেকে সাফের ফাইনালে উত্তেজনাপূর্ণ মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাজিত থেকে সাফের ফাইনালে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT