চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বশুরবাড়ি থেকে ফিরে হবু জামাইয়ের মৃত্যু, পলাতক শ্বশুরবাড়ির লোকজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 অপরাহ্ন 30, জুলাই 2022
in আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
শবযাত্রার দৃশ্য, মৃতদেহের পাশে লাশের পা ও ট্যাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বশুরবাড়ি থেকে ফিরে বুকে পেটে ব্যাপক যন্ত্রণা শুরু হয়েছিল হবু জামাইয়ের। অবশেষে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন হবু জামাই।

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের মুর্শিদাবাদের নবগ্রামের মাঝিগ্রাম এলাকায়। মৃত যুবকের নাম প্রতাপ মণ্ডল। এই ঘটনায় মেয়ের পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন যুবকের পরিবারের সদস্যরা। এদিকে, পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পরেই পলাতক রয়েছে হবু শ্বশুরবাড়ির সদস্যরা।

পুলিশ এবং স্থানীয় সূত্রে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রতাপ মণ্ডলের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। তাদের পরিবারের মধ্যে ইদানিং বিয়ের কথাবার্তা চলছিল এবং সেই কথাবার্তা অনেকটাই এগিয়েছিল।

মাঝেমধ্যেই প্রতাপ হবু শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন। গত শুক্রবার তিনি প্রেমিকার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু, সেখান থেকে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন প্রতাপ। তার বুক ও পেটে প্রবল যন্ত্রণা শুরু হয়। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার পরেই মেয়ের পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতাপ মণ্ডলের বাবা দুলাল মণ্ডল। তার অভিযোগ, তার ছেলেকে বিষ খাইয়ে খুন করা হয়েছে।

জানা গিয়েছে, অনেক আগেই ওই তরুণীর সঙ্গে পালিয়ে গিয়েছিল যুবক। পরে তারা ফিরে আসে। তরুণীর পরিবার বিষয়টি মেনে না নিলেও পরে বিষয়টির মীমাংসা হয়। তাদের বিয়ের কথাবার্তা দুই পরিবারের মধ্যে অনেকটা এগিয়ে যায়। তারই মধ্যে যুবকের মৃত্যুর ঘটনার রহস্য দানা বেঁধেছে। ঘটনায় যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে, থানায় অভিযোগ দায়ের করেছেন বাবা দুলাল মণ্ডল। মেয়ের বাড়ির সকলে পলাতক বলে জানিয়েছে পুলিশ।

Previous Post

শাহজাহানপুরে জোড়া খুন: জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Next Post

জিম্বাবুয়ে ২০৫, বাংলাদেশ ১৮৮

Next Post
বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট ম্যাচের দৃশ্য, ব্যাটসম্যান ও বোলার. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ে ২০৫, বাংলাদেশ ১৮৮

নিউইয়র্কে বইমেলা ও লেখকদের উপস্থিতি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে বইমেলা লেখক-প্রকাশক-পাঠকে মুখরিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT