চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ে ২০৫, বাংলাদেশ ১৮৮

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 30, জুলাই 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট ম্যাচের দৃশ্য, ব্যাটসম্যান ও বোলার. Channel i News - চ্যানেল আই নিউজ

নুরুল হাসান সোহানের অধিনায়কত্বের শুরুটা হলো হতাশার হারে। ব্যাট হাতে নিজে লড়াই করলেও নেতৃত্বে অনভিজ্ঞতার ছাপ ছিল স্পষ্ট। জিম্বাবুয়ের ২০৬ রানের বড় লক্ষ্য টপকানোর চ্যালেঞ্জে নেমে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ১৮৮ রান। শেষে মারকুটে ব্যাটিং উপহার দিয়ে হারের ব্যবধান ছোট করেন সোহান। 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে লিড (১-০) নিয়েছে জিম্বাবুয়ে। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও সোহান ছাড়া বাকিরা প্রয়োজনের দাবি মেটাতে পারেননি। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল রোববার একই মাঠে।

সোহান ২৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। চারটি ছয় ও এক চারে সাজান ইনিংস। লিটন ১৯ বলে করেন ৩২ রান। শান্ত ২৫ বলে করেন ৩৭ রান।

শুরুতে বোলিংয়ে খাপছাড়া মনে হচ্ছিল বাংলাদেশ দলকে। সঠিক লেন্থে বলই ফেলতে পারছিলেন না তাসকিন-শরিফুলরা। সুযোগের ফায়দা নিয়ে রানের পাহাড় গড়েছে জিম্বাবুয়ে। টি-টু্ুয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকরা প্রথমবার দেখে দুইশর মুখ।

টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রান তোলে জিম্বাবুয়ে। মাত্র ২৬ বলে ৬৫ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। মারেন সাতটি চার ও চারটি ছয়।

ওয়েসলি মাধেভেরে ৪৬ বলে ৬৭ রান করার পর চোট নিয়ে মাঠ ছাড়েন ইনিংসের শেষ ওভারে। সিন উইলিয়ামস করেন ১৯ বলে ৩৩ রান। দলের রান যখন ৯৯ তখন মোস্তাফিজের দ্বিতীয় শিকার হন এ ব্যাটার।

তারপর মাধেভেরে ও রাজা চালিয়ে যান তাণ্ডব। শেষ ৪৫ বলে ১০৫ রান তোলেন। তিন পেসারই ৪ ওভারে চল্লিশের বেশি রান দেন। শরিফুল তাসকিনকে ছাড়িয়ে রান দেওয়ায় ফিফটি পূর্ণ করেন মোস্তাফিজ। যদিও এ বাঁহাতি পেসার দুটি উইকেটও নেন।

স্পিনাররা তুলনামূলক ভালো করেছেন। মোসাদ্দেক হোসেন ৩ ওভারে ২১ রান নেন একটি উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে দেন ৩৮ রান। আফিফ হোসেন এক ওভারে দেন ৬ রান। স্পিনাররা ভালো করায় প্রশ্ন তোলাই যায় একাদশে কেন পেসার কমিয়ে মেহেদী হাসান মিরাজ কিংবা শেখ মেহেদী হাসানকে সুযোগ দেওয়া হলো না! বোলার ব্যবহারে নতুন টি-টুয়েন্টি অধিনায়ক বুদ্ধিমত্তা দেখাতে পারেননি।

Tags: প্রথম টি-টুয়েন্টিবাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০লিড স্পোর্টসহারারে
Previous Post

শ্বশুরবাড়ি থেকে ফিরে হবু জামাইয়ের মৃত্যু, পলাতক শ্বশুরবাড়ির লোকজন

Next Post

নিউইয়র্কে বইমেলা লেখক-প্রকাশক-পাঠকে মুখরিত

Next Post
নিউইয়র্কে বইমেলা ও লেখকদের উপস্থিতি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে বইমেলা লেখক-প্রকাশক-পাঠকে মুখরিত

বাংলাদেশের ভারোত্তোলক পঞ্চম তাজ ভারোত্তোলন প্রতিযোগিতায় উত্তোলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কমনওয়েলথ গেমস ভারোত্তোলনে পঞ্চম তাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT