চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা সিনেমার হাওয়া বদল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 30, জুলাই 2022
in বিনোদন
A A
নতুন বাংলা সিনেমার পোস্টার, বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন, অফলাইন এখন ‘হাওয়া’ময়। শুক্রবার দেশের ২৩টি প্রেক্ষাগৃহের সবগুলো শো হাউজফুল নিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে ছবিটি। সিনেপ্রেমীরা বলতে শুরু করেছেন, সুদিন ফিরছে বাংলা ছবির দুনিয়ায়! আর এদিন সন্ধ্যায় বহুল প্রতীক্ষিত ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেলার উন্মোচন যেন সেই আলোচনাকে আরও উস্কে দিলো!

শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজারে দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেলার উন্মোচন হয়। ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ব্যয়বহুল এই সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জমকালো আয়োজন করে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

পরবর্তীতে অনলাইনেও ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেলার উন্মুক্ত করা হয়। প্রায় পৌনে তিন মিনিটের এই ট্রেলারে ফুটে উঠে শান্ত কোমল সুন্দরবনের ভয়ঙ্কর রূপ! জলদস্যুরা সুন্দরবনকে কীভাবে ব্যবহার করতো, জেলেদের উপর দস্যুদের অত্যাচারের গল্পের কিছুটা আভাস রাখা হয় ট্রেলারে।

সুন্দরবনের জলদস্যু দমনে আত্যোৎসর্গকৃত র‌্যাব সদস্য পি.সি. কাঞ্চন আলী সহ অন্যান্য অভিযানে র‌্যাবের ৩০ জন অকুতোভয় বীর শহীদের স্মরণে উৎসর্গকৃত ট্রেলারটিতে ভিন্ন লুকে দেখা যায় চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, তাহসিন, রোশান ও শতাব্দী ওয়াদুদকে। বাঘ গবেষক হিসেবে দেখা যায় সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকেও।

ট্রেলারটি প্রকাশের পর পর দর্শক মাতেন বাংলা ছবির প্রশংসায়! ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ ও ‘দিন দ্য ডে’র দর্শকপ্রিয়তার পর ‘হাওয়া’ নিয়ে মানুষের মধ্যে যে জোয়ার বইছে, তারমধ্যেই ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির ঘোষণা যেনো বাংলা ছবির জন্য সোনায় সোহাগা!

অন্তত সিনেপ্রেমী সাধারণ দর্শক তেমনটাই মনে করছেন। ট্রেলারটির মন্তব্য ঘরে একজন লিখেছেন, ‘সোনালী সময় খুব শিগগির আসছে।’ অন্য আরেকজন দর্শক লিখেছেন, ‘অসাধারণ শুভারম্ভ, বেস্ট অফ লাক অপারেশন সুন্দরবন টিম। আমরা চাই এভাবেই আমাদের দেশের সিনেমাগুলো আমাদের চিরচেনা কাহিনি থেকে বেরিয়ে আসুক। আমাদের প্রচুর সম্পদ আছে, সেটা অনেক পরে হলেও আমরা বুঝতে পেরেছি। এটাই আমাদের সাফলতা। জয়তু বাংলা সিনেমা।’

মেহেদী নামের একজন লিখেছেন, ‘দিন দ্য ডে,পরাণ তারপর আসলো হাওয়া, সামনে আসছে অপারেশন সুন্দরবন…এই ধারা অব্যাহত থাকুক। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অচলায়তন ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হোক! ভালোবাসা আর শুধুই ভালোবাসা টিম অপারেশন সুন্দরবন।

নাঈম লিখেছেন, ‘আমাদের ইন্ড্রাস্টি যে এগিয়ে যাচ্ছে তার আরেকটি চমক অপারেশন সুন্দরবন।’ কাজী ভাস্কর লিখেছেন, সুদিনের হাওয়া বইতে শুরু করেছে আমাদের চলচ্চিত্রে, এই ধারাটা যেন অব্যাহত থাকে।’

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। ফলে সুন্দরবন ছিল সাধারণ মানুষের জন্য ভয়ের এক জায়গা। এমনকি সুন্দরবনের জেলে, মৌয়ালও জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারত না। এখন সুন্দরবন দস্যুশূন্য। র‌্যাবের চৌকষ বাহিনীর একের পর এক অভিযানে সুন্দরবন হয়েছে দস্যুহীন।

র‌্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। চলচ্চিত্র প্রযোজনা করেছে র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট। র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের অনুপ্রেরণায় লিগ্যাল মিডিয়ার তত্বাবধানে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন চলচ্চিত্রটি নির্মাণে সহায়তা প্রদান করেছেন বলে আগেই জানিয়েছেন নির্মাতা দীপন। ট্রেলারে জানানো হয়, আগামি ২৩ সেপ্টেম্বর দেশব্যাপী ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাবে।

Tags: অপারেশন সুন্দরবনঈদট্রেলারদিন দ্য ডেদীপংকর দীপননায়িকানুসরাত ফারিয়াপরাণলিড বিনোদনসিনেমাহাওয়া
Previous Post

শাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Next Post

শাহজাহানপুরে জোড়া খুন: জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Next Post
শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার দুই নেতা, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজাহানপুরে জোড়া খুন: জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শবযাত্রার দৃশ্য, মৃতদেহের পাশে লাশের পা ও ট্যাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বশুরবাড়ি থেকে ফিরে হবু জামাইয়ের মৃত্যু, পলাতক শ্বশুরবাড়ির লোকজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT