চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীর-শ্রদ্ধার ছবির সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, একজনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 30, জুলাই 2022
in বিনোদন
A A
অগ্নিকাণ্ডের ধোঁয়া উড়ছে, ছবি রণবীর-শ্রদ্ধার সেটের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার বিকেলে মুম্বাইয়ে রণবীর কাপুরের ছবির শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩২ বছর বয়সী এক যুবকের।

লাভ রঞ্জন পরিচালিত এই ছবিটির নাম এখনও ঠিক করা হয়নি। ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। শুক্রবার বিকাল সাড়ে চারটা নাগাদ ছবির শুটিং সেটে আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন ছুটে গিয়েছিল ঘটনাস্থলে। দমকলের চেষ্টায় রাত সাড়ে দশটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

কুপার হাসপাতালের তরফ থেকে জানানো হয় মৃত অবস্থাতেই ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বেশিরভাগ অংশই আগুনে ঝলসে গিয়েছে। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।

প্রথমে ভাবা হয়েছিল, শুটিং সেটের পাশের কোনও দোকান থেকে এই আগুনের সূত্রপাত। পরে দমকল নিশ্চিত করে, আগুন লেগেছে ছবির সেটেই। একটি প্যান্ডেলের সেট তৈরি হচ্ছিল, বাঁশ-সহ অপর সামগ্রী মজুত ছিল সেটে। সেখান থেকে সহজেই আগুন ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনার কারণে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে ছবির শুটিং।

রণবীর-শ্রদ্ধা ছাড়াও লাভ রঞ্জনের এই ছবিতে থাকবেন ডিম্পল কাপাডিয়া এবং বনি কাপুর। ২০২৩ সালের ৮ মার্চ মুক্তি পাবে এই ছবি।
সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: আগুনরণবীর কাপুরলাভ রঞ্জন
Previous Post

শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ববিতা

Next Post

মিরসরাইয়ে নিহতদের জানাজায় হাজারও মানুষের অংশগ্রহণ

Next Post
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ক্ষতিগ্রস্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরসরাইয়ে নিহতদের জানাজায় হাজারও মানুষের অংশগ্রহণ

সিনেমার দৃশ্যে সাতজন যুবক অস্ত্র হাতে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সরের চৌকাঠ পেরোল ‘ওরা ৭জন’, ডিসেম্বরে মুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT