চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সব শিরোপা জিতবে রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 26, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল খেলোয়াড় অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা ডেল রে, স্প্যানিশ এবং ইউরোপিয়ান সুপার কাপ, ক্লাব বিশ্বকাপের জন্য ময়দানে নামবে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা এ ছয় প্রতিযোগিতার সবকটিতে শিরোপা জিততে চলেছে, এমনই বলছেন দলটির জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।

ট্রফি জয়ের লক্ষ্য পূরণে সামনের মিশন নিয়ে বেশ আশাবাদী ক্রুস। একইসঙ্গে মনে করেন, রিয়াল মাদ্রিদের জয়ের সক্ষমতা নিয়ে সন্দেহ করলে যেকেউই বিপদে পড়বে।

‘আশা করি আমরা সব শিরোপার জন্য লড়াই করব। যখন রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতায় খেলবেন, তখন শুধু জিততে চাইবেন। যদিও এটা সবসময় সম্ভব হয় না। এখানে অনেকগুলো শিরোপা জয় ঝুঁকিতে রয়েছে। তবে আমাদের যারা চেনেন, জানেন আমরা সবগুলো পাওয়ার জন্যই লড়ব।’

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ওরাকেল পার্ক স্টেডিয়ামে ফ্রেন্ডলি ম্যাচে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে নামবে রিয়াল। ৩১ জুলাই ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে সকাল ৮টায় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারীদের।

১০ আগস্ট বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ইউরোপিয়ান সুপার কাপের ফাইনালে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে মৌসুমের প্রথম শিরোপা জয়ের মিশনে নামবে রিয়াল। লক্ষ্য অর্জনে আশাবাদী ক্রুস।

‘আমরা প্রতিদিন আরও ভালো হয়ে উঠছি। মৌসুমের জন্য কঠোর পরিশ্রম করছি। এখন ১০ আগস্টের জন্য প্রস্তুত হয়ে ম্যাচের ছন্দ মেলে ধরার পালা। আমরা প্রথম শিরোপার জন্য খেলব।’

Tags: টনি ক্রুসরিয়ালরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

শিল্পক্ষেত্রে গ্যাস সমস্যা সমাধানে বিশেষজ্ঞদের নানা পরামর্শ

Next Post

রেকর্ড গড়লো ‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরেভার’-এর ট্রেলার

Next Post
ওয়াকান্ডা ফরেভার ট্রেলার এর দৃশ্য, কালো পোশাক পরা ব্যক্তি ও আফ্রিকান সাংস্কৃতিক চ. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড গড়লো 'ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরেভার'-এর ট্রেলার

প্রয়াণের পর ওয়ার্ন-ম্যাকগ্রাদের সাবেক নির্বাচকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্ন-ম্যাকগ্রাদের সাবেক নির্বাচকের প্রয়াণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT