চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবি ছাত্রীকে হেনস্তায় মূলহোতাসহ গ্রেপ্তার ৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 23, জুলাই 2022
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
গ্রেপ্তার ৪ জনের ছবি, পুলিশ সদস্যসহ আটক ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় মূল হোতাসহ ঘটনার সাথে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামীরা।

শনিবার (২৩ জুলাই) প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আফসার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার চার জন হলেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র এবং নোয়াখালী জেলার চর ভারতসেন এলাকার আমির হোসেনের ছেলে আজিম (২৩); হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং ফতেহপুর ইউনিয়নের জাবেদ হোসেনের ছেলে নুর হোসেন শাওন (২২); চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ফেনী জেলার পরশুরাম থানার বেড়াবাড়ি এলাকার বেলায়েত হোসেনের ছেলে নুরুল আবছার বাবু (২২); হাটহাজারী কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ঝালকাঠি থানার আশিয়ার এলাকার আবদুল মান্নানের ছেলে মাসুদ রানা মাসুদ (২২)। পলাতক দুজনের একজনের নাম সাইফুল।

র‌্যাব জানায়, ১৭ জুলাই রাতে সাড়ে ৯টার সময় রাতের খাওয়া দাওয়া শেষে বন্ধুকে নিয়ে বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা হয়ে প্রীতিলতা হল সংলগ্ন রাস্তায় যাওয়ার পথে রাত সোয়া ১০টার দিকে অজ্ঞাতনামা ৫ জন তাদের পথরোধ করে জেরা করতে থাকে এবং অহেতুক মারধর করতে থাকে। তখন ভুক্তভোগী বাধা দিলে তারা এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। মারধরের একপর্যায়ে অজ্ঞাতনামা আসামীরা তাদের যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে শ্লীলতাহানী করে ও অশ্লিল ভিডিও ধারণ করে। আসামীদের একজন হুমকি প্রদান করে বলে যে, তার সাহিত শারিরীক সম্পর্ক না করলে ধারণকৃত ভিডিও ভাইরাল করে দিবে। অজ্ঞাতনামা আসামীরা ভুক্তভোগী ও তার বন্ধুর ২টি মোবাইল সেট ও নগদ ১৩ হাজার ৭শ’ টাকা আত্মসাৎ করে। এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে গত ২০ তারিখ চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানায় মামলা করেন।

গ্রেপ্তার আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ছাত্রীযৌন নির্যাতন
Previous Post

বোনকে উত্যক্তের বিচার চাওয়ায় তিন ভাইকে কুপিয়ে জখম

Next Post

মুক্তির প্রথম দিনে কত আয় করল রণবীরের ‘শমশেরা’?

Next Post
রণবীর কাপুরের শমশেরা সিনেমার পোস্টার, অ্যাকশন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির প্রথম দিনে কত আয় করল রণবীরের 'শমশেরা'?

হাতিল ফার্নিচার এর স্টল দিল্লি বাণিজ্য মেলায়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইনডেক্স দিল্লি বাণিজ্য মেলা’য় অংশগ্রহণ করেছে হাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT