চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরে দুবারের অলিম্পিকজয়ী জাপানি অ্যাথলেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 19, জুলাই 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
জাপানি অ্যাথলেটের নাচের মুহূর্ত, জলরাশি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আট বছর আগে শীতকালীন অলিম্পিকে স্কেটিংয়ে প্রথম সোনা জেতেন। পরেরবার একই ইভেন্টে সোনা জিতে ভাঙেন ৬৬ বছরের পুরনো রেকর্ড। এই লম্বা সময়ে টানা দুবার স্কেটিংয়ে স্বর্ণ জেতেননি আর কেউই। গত বেইজিং অলিম্পিকে কোনো পদক না জিতলেও ছিলেন দুর্দান্ত ফর্মে। সবাইকে চমকে হঠাৎ করেই অবসরে গেলেন সেই ইউজুরু হানিউ, জাপানের স্কেটিং ইতিহাসের নায়ক খ্যাত তারকা।

মঙ্গলবার অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ইউজুরু। প্রতিযোগিতামূলক অ্যাথলেটিকসে তার সময় ফুরিয়েছে, বিদায়বেলায় বলেছেন ২৭ বর্ষী স্কেটার। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ না নিলেও প্রদর্শনী প্রতিযোগিতায় খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

‘এখন থেকে প্রতিযোগী হিসেবে অন্য স্কেটারদের সাথে আমাকে তুলনা করবেন না। বেইজিং অলিম্পিকের পরেই খেলা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিছুদিন অনেক চিন্তা-ভাবনা করে দেখলাম, স্কেটিংয়ে আমাকে আর প্রয়োজন নেই।’

‘আমার কোনো দুঃখ নেই। অনেক চিন্তা করে দৃঢ়চিত্তে সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতের জন্য নিজেকে আরও শক্ত করে গড়ে তুলতে চাই। সমর্থকদের ভালোবাসার জন্য প্রদর্শনী খেলায় অংশ নেব। এখনো নিজের সেরাটা দিতে চাই।’

২০১৪ সালে সোচির শীতকালীন অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন ইউজুরু। ২০১৮ সালে পাইওংচ্যাংয়েও জেতেন স্কেটিং শ্রেষ্ঠত্বের মুকুট। সবশেষ বেইজিং অলিম্পিকে চতুর্থ হয়েছেন আইস প্রিন্স খ্যাত স্কেটার।

Tags: অলিম্পিকজাপানলিড স্পোর্টসস্কেটিং
Previous Post

জনগণের দৃষ্টি সরাতেই নড়াইলের ঘটনা: মির্জা ফখরুল

Next Post

যে ঘটনায় দুঃখ পেয়েছেন অনন্ত জলিল

Next Post
অনন্ত জলিলের সাথে সাংবাদিক ও দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

যে ঘটনায় দুঃখ পেয়েছেন অনন্ত জলিল

ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর বোনাস কাটল ম্যানচেস্টার ইউনাইটেড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT