চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়হান রাফী আমার ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট: মিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 18, জুলাই 2022
in বিনোদন
A A
একজন পুরুষ ও একজন মহিলা হাসি ও সেলফি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে বড় পর্দায় মুক্তি পেয়ে দাপট দেখাচ্ছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘পরাণ’। যা রীতিমত আলোড়ন তুলেছে ঢাকাই সিনে ইন্ডাস্ট্রিতে। এই ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এমন সফলতা চুটিয়ে ভোগ করলেও নির্মাতার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করলেন না মিম।

সোমবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে ‘পরাণ’ এর নির্মাতা রায়হান রাফীকে নিয়ে জানিয়েছেন নিজের মুগ্ধতার কথা! মিমের দাবি, রাফী তার কাছে একজন ‘ম্যাজিশিয়ান’!

রাফীকে নিয়ে মিম তার স্ট্যাটাসে আরও লিখেন, ‘রাফীর সাথে সিনেমা শুরুর আগে আমি তাকে সেভাবে চিনতাম না। তার পরিচালিত সিনেমা দেখেছিলাম তবে তার সাথে ব্যক্তিগতভাবে সেভাবে পরিচয় ছিল না। ‘আমি অনেক বিশাল একজন ডিরেক্টর’- এরকম কোনো ভাব রাফীর মাঝে নেই। শুটিং সেটে সে খুব ফান মুডেই থাকে।’

‘দহন’ নির্মাতার প্রশংসা করে মিম বলেন, ‘আমি এখন পর্যন্ত যতজন ডিরেক্টরের সাথে কাজ করেছি, তাদের মাঝে হুমায়ূন আহমেদের পর রায়হান রাফী এমন একজন ডিরেক্টর, যে কিনা একটি সেলেব্রিটি ইমেজ ক্যারি করে। মানুষ রাফীর সাথে ছবি তুলতে চায়, রাফীর নামেই তাকে চেনে সাধারণ মানুষ। এটা বিশাল একটা ব্যাপার মনে হয় আমার কাছে। কাজের মাধ্যমে এই পরিচয় সে পেয়েছে আর আমার কাছে মনে হয় এটা তার জন্যও অনেক বড় একটা পাওয়া। হিরো হিরোইনের পাশাপাশি ডিরেক্টরের এই ধরনের ইমেজ পাওয়াটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশাব্যঞ্জক ব্যাপার।’

আর্টিস্ট এর কাছ থেকে রাফীর কাজ আদায়ের প্রক্রিয়া নিয়েও কথা বলেন মিম। জানান, ‘পরাণ সিনেমাতে আমার কিছু কিছু সিকুয়েন্স, যেমন আহ্লাদীপনা- সেগুলো সাধারণ মানুষ অনেক পছন্দ করেছে। এগুলো আসলে রাফীর এক্টিং করে দেখিয়ে দেয়া। রাফী এটা দেখিয়ে না দিলে অনন্যাকে এভাবে পর্দায় হাজির করা আমার জন্য কঠিন হত। শুধু আমার ক্ষেত্রে না, রাজ আর ইয়াশের ক্যারেক্টারকে পর্দায় কীভাবে দেখতে চাচ্ছে রাফী, সেই ব্যাপারেও তাদের সাথে বিস্তর আলোচনা হত। একজন আর্টিস্টকে খুব সুন্দরভাবে গাইড করতে পারে রাফী।’

‘আমার মতে রাফীর সবচেয়ে বড় গুণ- সে জানে কীভাবে গল্পটা বলতে হবে। একটা সাধারণ গল্প শুধুমাত্র গল্পবলার ধরনেই অন্যরকম হয়ে যেতে পারে, এর চমৎকার একটি উদাহরণ রায়হান রাফী।’- এমন প্রশংসায় মিমের মুখে।

ক্যারিয়ারের জন্য রাফীকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন জানিয়ে মিম আরও বলেন, ‘রায়হান রাফীর সাথে আমার আরও দুটো সিনেমা করা হয়েছে। ‘দামাল’ নামের সিনেমাটা অলরেডি কমপ্লিট। আর ‘ইত্তেফাক’ এর অর্ধেক কাজ শেষ হয়েছে। নিঃসন্দেহে রায়হান রাফী আমার ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট এবং অবশ্যই একজন লাকি চার্ম!’

Tags: ঈদের ছবিক্যারিয়ারটার্নিং পয়েন্টপরাণবিদ্যা সিনহা মিমমিমরায়হান রাফীলিড বিনোদনশরিফুল রাজ
Previous Post

এবছর রান তোলায় শীর্ষে লিটন

Next Post

মানবদেহে পরীক্ষার অনুমতি পেল বঙ্গভ্যাক্স

Next Post
বাংলাদেশে মানবদেহে পরীক্ষার অনুমতি পেল বঙ্গভ্যাক্স ভ্যাকসিন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবদেহে পরীক্ষার অনুমতি পেল বঙ্গভ্যাক্স

নৌবাহিনী প্রধান ও ভারতীয় সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবাহিনী প্রধানের সাথে ভারতীয় সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT