চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসুক

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
11:28 অপরাহ্ন 17, জুলাই 2022
in সম্পাদকীয়
A A
বাংলাদেশ ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মহাপরিচালক পর্যায়ের ৫২তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। রোববার বিকেলে শুরু হওয়া এই সম্মেলন আগামী ২১ জুলাই সকালে যৌথ আলোচনার দলিল সাক্ষরের মধ্য দিয়ে শেষ হবে।

বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কে মাঝেমধ্যে তিক্ততার অন্যতম প্রধান কারণ সীমান্ত হত্যা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায়ই ‘গরু চুরির অজুহাতে’ বাংলাদেশিদের ওপর গুলি চালায়। এর ফলে বহু মানুষ প্রাণ হারান। এতে স্বাভাবিকভাবেই ‍দু’দেশের সম্পর্কে চিড় ধরে।

এছাড়াও প্রতিবেশি দেশ ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক কিছু অমিমাংসিত ইস্যু রয়েছে। এর মধ্যে বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ; মাদক, অস্ত্র ও গোলাবারুদ এবং স্বর্ণসহ অন্যান্য চোরাচালান; নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড; সীমান্ত নদীর তীর সংরক্ষণ, বিভিন্ন সশস্ত্র উগ্রবাদী-সন্ত্রাসী সংগঠন/গোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কিত তাৎক্ষণিক তথ্য বিনিময়; সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণ; দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন উপায় ও বিবিধ বিষয়সমূহ নিয়ে সম্মেলনের প্রথম দিনে ফলপ্রসু আলোচনা হয়েছে। এছাড়াও ভারত হতে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যূত মায়ানমার নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ রোধ নিয়েও ফলপ্রসু আলোচনা হয়।

এবারের সীমান্ত সম্মেলনের আলোচনা বিগত বছরগুলোর চেয়ে ফলপ্রসু হবে বলে আমরা আশাবাদী। তবে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে এক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে। নয়তো কাগজে-কলমে আলোচনার দলিল সাক্ষর ছাড়া এ সম্মেলন ফলপ্রসু হবে না। যা কারোরই কাম্য নয়। এ বিষয়গুলো বাস্তবায়নে আন্তরিকভাবে সচেষ্ট হলে সীমান্তে কোন ধরনের দুর্ঘটনা বা রেষারেষি হবে না বলে আমরা মনে করি। এতে উভয় দেশেরই লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। এ লক্ষ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আগের চেয়েও এখন আরও বেশি আন্তরিক বলেই আমাদের বিশ্বাস।

বিজিবি-বিএসএফ সম্মেলনকে সামনে রেখে আমরা বরাবরের মতো বলতে চাই, বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধু সরকারের সাথে সরকারের নয়। আত্মিক এ সম্পর্ক দু’দেশের জনগণের সাথে জনগণের। এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে উভয়কেই আরও কৌশলী হতে হবে। এক্ষেত্রে বিএসএফ আরও দায়িত্বশীল আচরণ করলে দু’দেশের জনগণের বোঝাপড়া অনন্য উচ্চতায় পৌঁছাবে।

Tags: বিএসএফবিজিবিসম্পাদকীয়সীমান্ত সম্মেলনসীমান্ত হত্যা
Previous Post

গ্রিসে বিধ্বস্ত ফ্লাইটে ছিল বাংলাদেশ সেনাবাহিনী-বিজিবির ‘প্রশিক্ষণ মর্টার শেল’

Next Post

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের মা মারা গেছেন

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদে আফজাল হোসেনের পরিবারের ছবি, মা মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের মা মারা গেছেন

ভারতীয় ক্রিকেটার পান্টের প্রথম ওয়ানডে সেঞ্চুরি উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি মনে রাখবেন পান্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT