চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়া ফেলেছে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 17, জুলাই 2022
in বিনোদন
A A
রণবীর-আলিয়া হ্যাপি মুডে পটকা ফোটাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল রণবীর-আলিয়ার আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম গান ‘কেশারিয়া’। এর আগে ঝলক মিলেছিল গানটির ৪৫ সেকেন্ডের একটি টিজার। যা রীতিমত হইচই ফেলে দিয়েছিল।

হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে গানটি। প্রীতমের সুর করা এই গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি গেয়েছেন অরিজিৎ সিং।

রোমান্টিক ঘরনার ‘কেশারিয়া’ গানটিতে চুটিয়ে রোমান্স করতে দেখা গেছে পর্দার শিবা (রণবীর কাপুর) ও ইশা (আলিয়া ভাট) কে। বেনারসের অলিগলি এবং গঙ্গায় শুটিং হয়েছে গানটির। যারই দেখা মিলল গানটিতে।

অন্যদিকে টিজারের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা এই গানটি সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা রণবীর কাপুর বলেছেন, গানটির সতেজতা শ্রোতাদের কাছে সত্যিই ভালোভাবে অনুরণিত হয়েছে। এমন একটি গান তৈরি করার জন্য পুরো দলকে আমি ধন্যবাদ জানাতে চাই। এমন একটি গান যা অগণিত মানুষের হৃদয়কে স্পর্শ করেছে এবং আমি নিশ্চিত শ্রোতারা সম্পূর্ণ গানটিকে উপভোগ করবেন।

একই সাথে আলিয়া বলেছেন, আমার জন্য, কেশারিয়া এমন একটি অনুভূতি, যা একজন যখন অনুভব করে তখন তারা খুশি এবং সন্তুষ্ট থাকে। গানটি যখনই আমি শুনি তখনই গানটি আমাকে আকর্ষণ করে এবং আমি নিশ্চিত যে গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।

প্রায় ৫ বছর ধরে তৈরি হওয়া আসন্ন এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর। রণবীর আর আলিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনি রায় আর নাগার্জুন সহ আরও অনেকেই।

Tags: আলিয়া ভাটরণবীর কাপুররণবীর-আলিয়া
Previous Post

ক্লাবের হাতে ঝুলছে নেইমারের ভবিষ্যৎ

Next Post

তাপপ্রবাহ থাকবে আরও দু’দিন

Next Post

তাপপ্রবাহ থাকবে আরও দু’দিন

নগদ ও সুইসকন্টাক্টের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নগদ’ ও সুইসকন্টাক্টের সমঝোতা চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT