চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় হাবিবুর রহমানের ৫০ বছর, চ্যানেল আইয়ে উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 16, জুলাই 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর আলোচনাসভায় অতিথি ও উপস্থাপকের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা পরবর্তী বাংলা চলচ্চিত্রে সন্দেহাতীত ভাবে গুরুত্বপূর্ণ নাম হাবিবুর রহমান। কালজয়ী ও ভিন্নধারার বেশকিছু সিনেমার প্রযোজক তিনি। ১৯৭২ সালে ১৬ জুলাই কিংবদন্তী নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। শনিবার (১৬ জুলাই) চলচ্চিত্রে তার ৫০ বছর পূর্ণ হলো।

কালজয়ী সব সিনেমার প্রযোজকের এই বিশেষ দিনটি উদযাপনের উদ্যোগ নেয় চ্যানেল আই। এদিন দুপুরে বিশেষ তারকা কথনের আয়োজন করে চ্যানেলটি। যেখানে সশরীরে উপস্থিত হন গুণী প্রযোজক হাবিবুর রহমান খান। সঙ্গে ছিলেন ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী, ছটকু আহমেদ ও ‘আজব কারখানা’র নির্মাতা শবনম ফেরদৌসী।

তারকা কথন অনুষ্ঠানে সিনেমা প্রযোজনায় নাম লেখানোর সময়কাল এবং ঋত্বিক ঘটকের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন হাবিবুর রহমান। এসময় অন্য অতিথিরাও তার মতো পেশাদারি প্রযোজনা ভাবনার প্রশংসা করেন। সেই সাথে সাহিত্য প্রধান গল্পের চলচ্চিত্র প্রযোজনায় তার অবদানের কথাও তুলে ধরেন।

চ্যানেল আইয়ের পক্ষ থেকে প্রযোজক হাবিবুর রহমান খানের হাতে এসময় তুলে দেয়া হয় ৫০ বছর পূর্তি উদযাপনের স্মারক ক্রেস্ট। অনুষ্ঠান শেষে কেক কেটে সিনেমায় ৫০ বছর পূর্তি উদযাপনে অংশ নেন গুণী এই প্রযোজক। এসময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের অনুষ্ঠান প্রধান ও শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম এবং অভিনেতা শহিদুল আলম সাচ্চু।

হাবিবুর রহমান প্রযোজিত প্রথম ছবি ‘তিতাস একটি নদীর নাম’ মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালের ২৭ জুলাই। পরবর্তী সময়ে তিনি প্রযোজনা করেন পদ্মা নদীর মাঝি, হঠাৎ বৃষ্টি, মনের মানুষ, শঙ্খচিলসহ আরো অনেক ছবি। তার বরাবরই লক্ষ্য ছিল সাহিত্যনির্ভর বা শিল্পশোভন চলচ্চিত্র নির্মাণের দিকে।

হাবিবুর রহমান দুটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। একটি হলো আশীর্বাদ চলচ্চিত্র। এই প্রযোজনা প্রতিষ্ঠানটি শুধু যে শিল্পশোভন চলচ্চিত্র নির্মাণ করেছে তা নয়। এই প্রতিষ্ঠান থেকে অনেক উল্লেখযোগ্য চলচ্চিত্র পরিবেশিতও হয়েছে। এর মধ্যে গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ ছবির নাম উল্লেখযোগ্য।

বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক হাবিবুর রহমানের ছবি, চ্যানেল আই অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ
গুণী প্রযোজক হাবিবুর রহমান

এছাড়া তিনি ছবির কাজের জন্য ১৯৭২ সালের ১৬ জুলাইতেই একত্রিত করেন একঝাঁক মেধাবী তরুণকে। ছবির পেছনে নানা ভূমিকায় কাজ করেন ফখরুল হাসান বৈরাগী, তমিজ উদ্দীন রিজভী, আখন্দ সানোয়ার মোরশেদ, শমশের আহমেদ, আওলাদ হোসেন চাকলাদার, এ জে মিন্টু ও ছটকু আহমেদ। এরপর তিনি গড়ে তোলেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাওন সাগর লিমিটেড’। সাতজন ছিলেন এই প্রযোজনা প্রতিষ্ঠানের পরিচালক।

গত ৫০ বছরে হাবিবুর রহমান খানের পৃষ্ঠপোষকতায় অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তারা। তাদের সেই অবদানের কথা তুলে ধরতেই ছটকু আহমেদ তৈরি করছেন তথ্যচিত্র ‘চলচ্চিত্রে আমাদের ৫০ বছর’।

ছটকু আহমেদসহ নির্মাতা এ জে মিন্টু, ফখরুল হাসান বৈরাগী, তমিজ উদ্দিন রিজভী, প্রযোজক হাবিবুর রহমান খান ও শমশের আহমেদকে নিয়ে তৈরি হয়েছে এই তথ্যচিত্রটি। চ্যানেল আইতে তথ্যচিত্রটি প্রচার হবে ১৭ জুলাই সন্ধ্যা ৬টায়।

Tags: আওলাদ হোসেন চাকলাদারআখন্দ সানোয়ার মোরশেদআজব কারখানাঋত্বিক কুমার ঘটকএ জে মিন্টুগিয়াস উদ্দিন সেলিমচ্যানেল আইছটকু আহমেদতমিজ উদ্দীন রিজভীতিতাস একটি নদীর নামপরিচালকপ্রযোজকফখরুল হাসান বৈরাগীমনপুরালিড বিনোদনশবনম ফেরদৌসীশমশের আহমেদসিনেমাসৈয়দ সালাহউদ্দিন জাকী
Previous Post

জ্বালানি সঙ্কটে অনুশীলনে যেতে পারছেন না লঙ্কান ক্রিকেটার

Next Post

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল থেকে সংলাপে বসছে ইসি

Next Post
নির্বাচন কমিশন ভবনের বহির্দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল থেকে সংলাপে বসছে ইসি

নড়াইলে সনাতন ধর্মালম্বীদের বাড়িতে ভাঙচুরের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলে সনাতন ধর্মালম্বীদের বাড়িতে ভাঙচুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT