চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনজীবী প্যানেল থেকে অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফকে অব্যাহতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 অপরাহ্ন 08, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফের ছবি, আইনজীবী প্যানেল থেকে অব্যাহতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী প্যানেল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে এই অধিদপ্তরের প্যানেলভুক্ত বেসরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ড. ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে উক্ত অধিদপ্তরের দায়েরকৃত মামলার বেসরকারি আইনী পরামর্শক হিসেবেও কাজ করছিলেন তিনি।

সম্প্রতি গ্রামীণ টেলিকম কর্তৃক প্রতিষ্ঠানটির শ্রমিক ও কর্মচারীদের লভ্যাংশ প্রদান সংক্রান্ত দুর্নীতির বিষয়টি প্রকাশিত হবার পর আলোচনায় আসে জাফরুল হাসান শরীফের নাম।

তিনি শ্রমিক ইউনিয়নের আইনজীবী হিসেবে কাজ করা মো. ইউসূফ আলীর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। উভয়ে এক সঙ্গে ‘এটনীস’ নামক একটি আইনী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন। রাজধানীর মহাখালী ডিওএইচএসের ৩২ নং রোডের ৪৮৭ নম্বর বাসায় রয়েছে এর অফিস।

জানা গেছে, জাফরুল হাসান শরীফ গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়নের পক্ষে আইনজীবী হিসেবে কাজ না করলেও গ্রামীণ শ্রমিক ইউনিয়নের ব্যাংক একাউন্ট থেকে তার আইনী প্রতিষ্ঠান এটনীসের একাউন্টে ১ কোটি টাকা এবং ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফের যৌথ নামে খোলা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি একাউন্টে ৬ কোটি টাকা প্রদান করা হয়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক একাউন্টের (একাউন্ট নং-১৮৫৯৮১৪৭৫০১) তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৬ মে তারিখে জাফরুল হাসান শরীফ ও মো. ইউসুফ আলীর যৌথ নামে উক্ত একাউন্টটি খোলা হয় এবং ২৯ মে উক্ত একাউন্টে গ্রামীণ টেলিকম এমপ্লয়েজ ইউনিয়ন থেকে প্রাপ্ত ৬ কোটি টাকার চেক জমা প্রদান করা হয়। একাউন্ট খোলার সময় উভয়েই নিজেদের আইনজীবী পরিচয় গোপন করে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর পরিচয় প্রদান করেন।

আইনজীবী হিসেবে দায়িত্ব পালন না করা স্বত্বেও কেন জাফরুল হাসান শরীফ গ্রামীণ টেলিকম এপ্লয়েজ ইউনিয়ন থেকে এতো বিপুল অর্থ লাভ করলেন-এ বিষয়টি প্রশ্ন আকারে দেখা দিয়েছে। কেন তিনি একাউন্ট ওপেনিং ফরমে ভুল তথ্য প্রদান করলেন এটা নিয়েও আলোচনা হচ্ছে। তিনি সরকারি দফতরে প্যানেল আইনজীবী হিসেবে থেকে গোপনে গ্রামীণ টেলিকমকে তথ্য সরবরাহ করতেন কিনা-এসব নিয়ে জোর তদন্তের দাবি উঠেছে।

Previous Post

রাজধানীতে জমে উঠেছে পশুর হাট

Next Post

বিশিষ্ট সুরকার আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

Next Post
প্রয়াত সুরকার আলম খান, রাষ্ট্রপতির শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশিষ্ট সুরকার আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্মরণে শোকপ্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT