চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৫ দিন পর সাংবাদিক রুবেলের লাশ উদ্ধার

আনিসুজ্জামান ডাবলু by আনিসুজ্জামান ডাবলু
5:14 অপরাহ্ন 07, জুলাই 2022
in - সেমি লিড, কুষ্টিয়া, জনপদ
A A
নিহত রুবেলের লাশ উদ্ধার, শোকপ্রকাশ ও শোকসভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় নিখোঁজের ৫ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নির্মানাধীন গোলাম কিবরিয়া ব্রিজ সংলগ্ন গড়াই নদী থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। পুলিশ ও নিহতের ছোটভাই মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম ভিশন বিডি ডটকমের সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, গত ৫ দিন ধরে সাংবাদিক রুবেল নিখোঁজ ছিলেন। আজ দুপুরে গড়াই নদীতে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করি। পরনের জামা-কাপড়, মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে পরিবারের লোকজন মরদেহটি রুবেলের বলে শনাক্ত করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই হাসিবুর রহমান রুবেল রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় তার মোবাইলে একটি কল এলে তিনি অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করে তার পরিবার।

Tags: body recoveredমরদেহ উদ্ধারসাংবাদিক নিখোঁজসাংবাদিক হত্যা
Previous Post

‘মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধে মানুষের ভোগান্তি বাড়বে’

Next Post

খুলনায় দুঃস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার

Next Post
সেনাবাহিনী দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় দুঃস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার

People boarding and alighting from train at Bangladesh railway station. Channel i News - চ্যানেল আই নিউজ

শিডিউল বিপর্যয় নেই ট্রেনযাত্রায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT