চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেপ্তার সেই ইংলিশ ফুটবলারের বিরুদ্ধে আরও ২ ধর্ষণ অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 06, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়ের silhouette, স্টেডিয়ামে খেলা দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড জাতীয় দল ও ইংলিশ প্রিমিয়ার লিগের একজন তারকা ফুটবলার ২০ বর্ষী এক নারীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার হয়েছেন। সেই খবরের রেশ কাটতে না কাটতেই ওই ফুটবলারের বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগ উঠেছে।

আইনি কারণে গ্রেপ্তার খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। কোন ক্লাবের হয়ে তিনি খেলেন, সেটিও গোপন রাখা হয়েছে।

স্কটল্যান্ড ইয়ার্ড বিবৃতিতে বলেছে, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় খেলোয়াড়টির বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগ এসেছে। ২০২১ সালের এপ্রিল ও জুন মাসে ২০ বর্ষী দুই তরুণীকে ধর্ষণ করার অভিযোগ এসেছে। আগস্টে তার জামিনের উপর শুনানি হবে।

গত সোমবার ইংল্যান্ড সময় দিবাগত রাত ৩টার দিকে ২৯ বর্ষী অভিযুক্ত ফুটবলারকে নর্থ লন্ডনের বার্নেট এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন।

ছয়টি গাড়িতে করে পুলিশের একটি দল অভিযুক্ত ফুটবলারের বাড়িতে অভিযান চালায়। আইনগত কারণেই তার নাম প্রকাশ করা হচ্ছে না। ব্রিটিশ গণমাধ্যমের দাবি, তিনি বেশ সুপরিচিত খেলোয়াড়। কাতার বিশ্বকাপের ইংল্যান্ড দলেও তার থাকা নিশ্চিত ছিল। গ্রীষ্ম মৌসুম শুরুর আগে ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করেছিলেন।

গতমাসে যুক্তরাজ্যের বাইরে অবকাশ কাটানোর সময় তারকা ফুটবলারটির দ্বারা ধর্ষণের শিকার হন অভিযোগকারী প্রথম নারী, পুলিশের কাছে বলেছেন এ কথা। ঘটনার পর ভিকটিম একটি পাঁচ তারকা রিসোর্ট থেকে পালিয়ে পরিবারের কাছে চলে যান। যুক্তরাজ্যে ফিরে গত রোববার সন্ধ্যায় থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন।

সেই নারী গোয়েন্দাদের কয়েকটি ছবি দেখান। সেগুলো দেখিয়ে দাবি করেন, তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। তার অভিযোগের কয়েকঘণ্টা পরই তারকা ফুটবলারের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

ফুটবলারের নামের পাশাপাশি কোন ক্লাবের হয়ে তিনি খেলেন সেটিও গোপন রাখা হয়েছে। তবে সেই ক্লাবের কর্তারা ঘটনার কথা জেনে বিস্ময় প্রকাশ করেছেন বলে খবর এসেছে। খেলোয়াড়টির সতীর্থরাও বিষয়টি জেনে হতবাক। এটা ক্লাবের জন্য হাতুড়ি পেটা খাওয়ার সমান আঘাত বলা হয়েছে।

Tags: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগইংল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

ঈদে চ্যানেল আই: ৭ চলচ্চিত্র, ১৩ টেলিছবি, ১৫ নাটক

Next Post

গ্রামীণ টেলিকম ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ৭ দিনের রিমান্ডে

Next Post
গ্রামীণ টেলিকম ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ৭ দিনের রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণ টেলিকম ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ৭ দিনের রিমান্ডে

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধাওয়ান অধিনায়ক, রোহিত-কোহলিরা ৬ জন বিশ্রামে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT