চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ছোট পর্দায় নিপার সেই ‘বড্ড ভালোবাসি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 05, জুলাই 2022
in বিনোদন
A A
বিমানবাহিনীর পাইলট ও নার্সের প্রেমের গল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতরে গলুই, বিদ্রোহী ও শান-এর সঙ্গে মুক্তি পেয়ে আলোচনা সৃষ্টি করেছিলো ‘বড্ড ভালোবাসি’ নামের একটি সিনেমা। এবার আসন্ন ঈদুল আযহায় সিনেমাটির টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে সুলতানা রোজ নিপা প্রযোজিত ‘বড্ড ভালোবাসি’। এই ছবির মাধ্যমে তিনি নায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে গত ২৫ এপ্রিল চ্যানেল আই অনলাইনে “নায়িকা হওয়ার জেদ: ১৫ বছর ঘর ছাড়া, জমি বিক্রি করে সিনেমায় লগ্নি” এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। খবরটি প্রকাশের পর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গেল ঈদে তারকা সমৃদ্ধ অন্য সিনেমাগুলোর ভিড়ে কিছুটা দৃষ্টি কাড়ে জুয়েল ফারসি পরিচালিত এই সিনেমাটি।

ছোট থেকে নায়িকা হওয়ার পোকা ঢুকেছিল সুলতানা রোজ নিপার মাথায়। তিনি ছিলেন সালমান শাহর অন্ধ ভক্ত। সেই সময় থেকে চেষ্টা করতেন কীভাবে নায়িকা হওয়া যায়। আট থেকে দশটি সিনেমাতে কাজের সুযোগ পেলেও তার কোনো সিনেমাই আলোর মুখ দেখেনি। হতাশায় পড়েন। জেদ করে পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিজেই লগ্নী করে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি বানান।

পরিবার থেকে কোনোভাবেই টাকা দিচ্ছিল না বিধায় নিপা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার কথা, সুইসাইড করতে গিয়েছিলাম। যখন আইসিইউ-তে ভর্তি, তখন পরিবার থেকে জমি বিক্রি করে টাকা দিতে সম্মতি হয়। পরে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি বানাই।

Tags: ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারগলুইচ্যানেল আইবড্ড ভালোবাসিবিদ্রোহীশানসিনেমাসুলতানা রোজ নিপা
Previous Post

চ্যানেল আইয়ে এবার ‘শ্রমিকের ঈদ আনন্দ’

Next Post

সাধের উড়োজাহাজটি বিক্রি করে দিচ্ছেন রোনালদো

Next Post
দুটি ব্যক্তি একটি বিমানের অভ্যন্তরে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাধের উড়োজাহাজটি বিক্রি করে দিচ্ছেন রোনালদো

বিএনপি’র আন্দোলনের হুমকির মুখে আমাদের মাথা ব্যথা নেই, কাদের বলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি’র আন্দোলনের হুমকিতে আমাদের মাথা ব্যথা নেই: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT