চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ ওভারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 পূর্বাহ্ন 03, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করছে মাঠে, প্রস্তুতি নিচ্ছে ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টুয়েন্টির লড়াই। বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় সময় নষ্ট হয়। যে কারণে ম্যাচটি নেমে এসেছে ১৬ ওভারে। টস জিতে মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিকরা।

মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয় টাইগার ইনিংসের সূচণা করবেন। ৭ বছর পর আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলতে নামছেন এনামুল। একাদশের বাকিরা হলেন-লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

ডমিনিকার উইন্ডসর পার্কে কার্টেল ওভারের ম্যাচটি শুরু বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত সোয়া একটায়। এই ভেন্যুতে আন্তর্জাতিক ম‍্যাচ হয়েছিল পাঁচ বছর আগে। এখানে সবশেষ টি-টুয়েন্টি হয়েছে আট বছর আগে। আগামীকাল রোববার এখানেই তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি।

উইন্ডিজ সফরে টেস্ট সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। দুই ম্যাচেই হেরে তারা নামছে এবার টি-টুয়েন্টির লড়াইয়ে। যেখানে সবশেষ ১০ ম্যাচে মাহমুদউল্লাহদের জয় মাত্র একটিতে। ২০১৮ সালে দ্বীপ দেশটিতে সবশেষ সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব‍্যবধানে জিতেছিল বাংলাদেশ।

Tags: টসডমিনিকাপ্রথম টি-টুয়েন্টিলিড স্পোর্টস
Previous Post

মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি

Next Post

বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম টি-টুয়েন্টি

Next Post
বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম টি-টুয়েন্টি

করোনা মহামারীতে মৃতদেহ বহন করছে স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ইতালিতে, বেশি মৃত্যু ব্রাজিলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT