চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অফসাইড শনাক্তে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 01, জুলাই 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
কাতার বিশ্বকাপে অফসাইড শনাক্তের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত অফসাইড নিয়ে বিতর্কের শেষ নেই। হালের ভিএআর প্রযুক্তি আসার পর সমস্যা অনেকটা কেটে গেলেও এখনো রয়েছে বেশ বিতর্ক। সেই সমস্যা নিরসনে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে ফিফা।

আসছে বিশ্বকাপে অফসাইড শনাক্তকরণে থাকছে সেমি-অটোমেটেড প্রযুক্তি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে ফিফা। নতুন এ প্রযুক্তি অফসাইডের সিদ্ধান্তকে আরও নিখুঁত ও দ্রুত করতে সাহায্য করবে বলেও জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

স্টেডিয়ামে ছাদের নিচে মোট ১২টি ক্যামেরা বসানো হবে এই প্রযুক্তির জন্য। এর মাধ্যমে মাঠে বলের গতিবিধি দেখা হবে। বলের সঙ্গে খেলোয়াড়ের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে খেলোয়াড়দের শরীরে ২৯টি জায়গার অবস্থানও দেখা যাবে ক্যামেরার মাধ্যমে। সেকেন্ডে প্রতিটি খেলোয়াড়ের শরীরের অবস্থানের ৫০টি করে তথ্য মিলবে এই প্রযুক্তিতে। এতে বল ও খেলোয়াড়ের সঠিক অবস্থান বোঝা যাবে। এছাড়া বলের ভেতরেও সেন্সর বসানো হবে। অফসাইডের ব্যবধান খুব অল্প কিংবা একেবারে সূক্ষ্মতম হলেও সেটি ধরা পড়বে এই সেন্সরে।

নতুন এ প্রযুক্তি সম্পর্কে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বব্যাপী যে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হয়, তারই উন্নততর সংস্করণ হলো সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি। তিন বছরের গবেষণা ও বিভিন্ন পরীক্ষার পর এই প্রযুক্তি চালু করা হয়েছে যেন কাতারে দল, খেলোয়াড়, দর্শকেরা সেরাটা পান।’

Tags: অফসাইডইনফান্তিনোকাতার বিশ্বকাপ-2022ফিফালিড স্পোর্টস
Previous Post

পাচার হওয়া অর্থ জরিমানায় ফেরত আনার সুযোগ নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ

Next Post

সুনামগঞ্জে বন্যায় ক্ষতির পরিমাণ ১৬০০ কোটি টাকা

Next Post
সুনামগঞ্জে বন্যার কারণে সড়ক ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে বন্যায় ক্ষতির পরিমাণ ১৬০০ কোটি টাকা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্য বিষয়ক সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT