চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবির মুখে রেফারিদের সম্মানী বাড়াচ্ছে বাফুফে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 20, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাফুফে ভবনের সামনে ফুলের সাজসজ্জা ও গেট. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে সম্মানী বাড়ানোর দাবি করে আসছিলেন রেফারিরা। ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাফুফের পরিচালিত লিগ বা প্রতিযোগিতামূলক ম্যাচ পরিচালনাকারী রেফারিদের ফি বৃদ্ধির দাবি করা হয়।

বিষয়টি নিয়ে গত ১৪ জুনের সভায় রেফারিদের ম্যাচ ফিসহ অন্যান্য দাবির ব্যাপারে সিদ্ধান্ত আসে। কিন্তু যে পরিমাণ অর্থ ম্যাচ ফি’র প্রস্তাবনায় আনা হয়, তাতে একেবারেই সন্তুষ্ট ছিলেন না রেফারিরা। ম্যাচ পরিচালনা থেকে নিজেদের বিরত রাখার সিদ্ধান্তের কথাও তারা জানিয়েছিলেন।

এমন পরিস্থিতিতে ১৯ জুন রেফারিরা ম্যাচ ফি বাড়ানোর জন্য বাফুফের কাছে আবারও প্রস্তাবনা দেয়। রেফারিজ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং সম্মিলিতভাবে ম্যাচ ফি বৃদ্ধির প্রস্তাবনায় সংশোধন আনেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে একজন রেফারি বর্তমানে সম্মানী পান ২,৪০০ টাকা। নতুন প্রস্তাবনায় সম্মানী বেড়ে ম্যাচ প্রতি ৪,০০০ টাকা করা হচ্ছে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ করা হয়েছে।

সহকারী রেফারিরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে সম্মানী পাচ্ছেন ২,২০০ টাকা করে। যা বেড়ে ৩,৮০০ টাকা হবে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে তারা পান ১,৫০০ টাকা, এখন পাবেন ২,৮০০ টাকা।

চতুর্থ রেফারিরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পান ১,৮০০ টাকা, তা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৩,৫০০ টাকায়। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে তাদের সম্মানী ১,২০০ টাকা, বেড়ে হচ্ছে ২,৫০০ টাকা।

যাতায়াতের জন্য রেফারি, সহকারী রেফারি এবং চতুর্থ রেফারিরা নিকটবর্তী দূরত্বের জন্য ১,০০০ টাকা, মধ্যবর্তী দূরত্বের জন্য ১,৫০০ টাকা এবং দূরবর্তী দূরত্বের জন্য ২,০০০ টাকা করে পান। নতুন প্রস্তাবনা যাতায়াতের জন্য ভাতা বৃদ্ধি করা হয়নি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মহার্ঘ ভাতা রেফারি, সহকারী রেফারি এবং চতুর্থ রেফারিরা বর্তমানে ১,৪০০ টাকা করে পান। সামনে পাবেন ১,৮০০ টাকা করে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অঙ্কের পরিমাণটা ১,২০০ টাকা, যা বেড়ে দাঁড়াচ্ছে ১,৮০০ টাকায়।

স্থানীয় রেফারিরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে যাতায়াত ভাতা ও মহার্ঘ ভাতা মিলিয়ে পান মোট ৫০০ টাকা। নতুন প্রস্তাবনায় তা বেড়ে ১,৮০০ টাকা হতে যাচ্ছে।

Tags: বাফুফেরেফারিলিড স্পোর্টস
Previous Post

বন্যার্তদের সহায়তায় অনন্ত’র ৩০ লাখ টাকা অনুদান ঘোষণা

Next Post

ইমরানের পছন্দের রমিজকে সরিয়েই ছাড়ছেন শাহবাজ?

Next Post
শাহবাজ এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরানের পছন্দের রমিজকে সরিয়েই ছাড়ছেন শাহবাজ?

বন্যার পানিতে ডুবে গেছে গ্রাম, মানুষ জীবন রক্ষা করতে সংগ্রাম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, আড়াইশ’ গ্রাম প্লাবিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT