চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিনেত্রী’ পরিচয় নিয়ে ঘরে ফিরলেন শাহরুখ-শ্রীদেবী কন্যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 20, জুন 2022
in বিনোদন
A A
বিমানবন্দরে সেলিব্রিটি ও ভ্রমণকারীরা মুখোশ পরিধান করে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল এপ্রিলে পুরোদমে শুরু হয়েছিল জোয়া আখতার পরিচালিত আন্তর্জাতিক কমিক গল্প ‘আর্চি’ নির্ভর আসন্ন ছবি ‘দ্য আর্চিস’ এর শুটিং। যার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন শাহরুখ-কন্যা সুহানা, শ্রীদেবী-কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।

জানা গেছে, কয়েক সপ্তাহ ধরেই ভারতের উটিতে চলছিল ছবিটির শুটিং। যার বেশ কিছু ছবি নেটমাধ্যমে শেয়ার করেছিলেন সুহানা খান, খুশি কাপুর। অবশেষে রবিবার ছবিটির শুটিং শেষ করে মুম্বাই ফিরলেন তারা। এদিন মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের লেন্সবন্দি হন সুহানা, খুশি এবং অগস্ত্যরা।

কালো ফুল হাতা টি-শার্ট এবং কালো প্যান্ট পরে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় শাহরুখ কন্যাকে। তাকে ঘিরে ছিল অজস্র পাপারাজ্জি ক্যামেরা। তিনি নিজের মতো করে হেঁটে গাড়িতে গিয়ে বসেন।

অন্যদিকে শুটিং শেষে অগস্ত্য নন্দাকে তার এক বান্ধবীর সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়। এছাড়াও বোন নভ্যা নভেলি নন্দা তাকে বিমানবন্দরে রিসিভ করতে আসেন।

এদিন খুশি কাপুরকেও উটি থেকে ফিরতে দেখা যায়। খুশিকে নিতে বিমানবন্দরে এসেছিল তার পোষ্য কুকুরটিও। এসময় কালো পোশাকের সঙ্গে সাদা জ্যাকেটে দেখা মেলে শ্রীদেবীর ছোট কন্যার।

আগেই জানা গিয়েছিল, সিনেমা হলে নয় বরং ওটিটি প্লাটফর্ম ‘নেটফ্লিক্স’ এ স্ট্রিমিং হবে ‘দ্য আর্চিস’র। নেটফ্লিক্সের অ্যাকশন মিউজিক্যাল ‘দ্য আর্চিস’ ১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি হচ্ছে। ছবিটিতে খুশি এবং সুহানাকে দেখা যাবে বেটি এবং ভেরোনিকার চরিত্রে। অপরদিকে অগস্ত্যকে দেখা যাবে আর্চি অ্যান্ড্রুজের ভূমিকায়।

রীমা কাগতির প্রোডাকশন হাউজ টাইগার বেবি ও গ্রাফিক ইন্ডিয়ার ব্যানারে তৈরি হবে ছবিটি। যার অন্যতম প্রযোজক জোয়া আখতার নিজেই। -বলিউড হাঙ্গামা

Tags: আর্চিখুশিজোয়া আখতারদ্য আর্চিসশুটিংসুহানা
Previous Post

‘বেশিরভাগ মানুষ ব্রাজিলকে ঈর্ষা করে’

Next Post

বন্যার্তদের সহায়তায় অনন্ত’র ৩০ লাখ টাকা অনুদান ঘোষণা

Next Post

বন্যার্তদের সহায়তায় অনন্ত’র ৩০ লাখ টাকা অনুদান ঘোষণা

বাফুফে ভবনের সামনে ফুলের সাজসজ্জা ও গেট. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবির মুখে রেফারিদের সম্মানী বাড়াচ্ছে বাফুফে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT