চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেকটা পিছিয়ে থেকেও লড়াইয়ের আশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 পূর্বাহ্ন 18, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, ক্যারিবিয়ান পেসের বিপক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দিনে উইকেট পড়েছিল ১২টি। দ্বিতীয় দিনে ১০টি। অ্যান্টিগা টেস্ট কয় দিনে শেষ হবে সে প্রশ্ন তোলার সময় চলে এসেছে। বাংলাদেশ যদি দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ না পায় তাহলে তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে সিরিজের প্রথম ম্যাচ। ১৬২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে তুলেছে ৫০ রান। মাহমুদুল হাসান জয় ১৮ ও নাজমুল হোসেন শান্ত ৮ রানে অপরাজিত আছেন।

আরও ১১২ রান শোধ করার পর এগিয়ে যাওয়ার লড়াই করতে পারবে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দলীয় ফিফটি পূর্ণ হলেও খুব আত্মবিশ্বাসী ব্যাটিং করতে পারেনি টপঅর্ডার। নড়বড়ে থেকেই ২০ ওভার ব্যাট করেছে বাংলাদেশ।

তামিম ইকবাল ২২ রান করে আউট হন আলঝারি জোসেফের দুর্দান্ত এক ডেলিভারির পর জসুয়া ডি সিলভার অসাধারণ ক্যাচে। নাইটওয়াচম্যান হিসেবে পড়ন্ত বিকেলে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু টিকতে পারেননি। ২ রান করে স্লিপে দাঁড়িয়ে থাকা কাইল মায়ার্সের হাতে সহজ ক্যাচ দেন।

বাংলাদশের বোলিংয়ে দলীয় পারফরম্যান্সের প্রতিচ্ছবি দেখা গেছে।  মিরাজ ঝলকে ওয়েস্ট ইন্ডিজ ২৭০ রানে অলআউট হয়। টাইগার ব্যাটারদের সামনে এখন আরেকটি বড় পরীক্ষা। ম্যাচ বাঁচাতে ব্যাটিংয়ে অসাধারণ কিছু করতে হবে বাংলাদেশকে।

প্রথম ইনিংসে ৬ শূন্যের পর অধিনায়ক সাকিব আল হাসানের ফিফটিতে ১০৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করেছে ১১২.২ ওভার। ‍সংগ্রহ আড়াইশ পেরিয়েছে। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন চারটি উইকেট। ইবাদত হোসেন ও খালেদ আহমেদ নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও সাকিব।

বাংলাদেশকে প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট করে প্রথম দিন শেষে ক্যারিবীয়রা ২ উইকেট হারিয়ে তোলে ৯৫ রান। শেষ ৬৮ রানে ৭ উইকেট হারিয়ে তিনশর আগেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

দুই দিন মিলিয়ে তিনবার বেঁচে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্যক্তিগত ক্রেইগ ব্র্যাথওয়েট ৯৪ রানে সাজঘরে ফিরে যান খালেদের বলে এলবিডব্লিউ হয়ে। ধৈর্য নিয়ে ২৬৮ বল মোকাবেলা করেন। মারেন ৯টি বাউন্ডারি। ৬৩ রান করেন জার্মেইন ব্লেকউড ।

Tags: অ্যান্টিগাপ্রথম টেস্টলিড স্পোর্টসসাকিব আল হাসান
Previous Post

২৬৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, তামিম-জয়দের পরীক্ষা এবার

Next Post

পটুয়াখালীতে আসামী ছাড়িয়ে নিতে থানা ঘেরাও, পুলিশের সাথে সংঘর্ষ

Next Post
পটুয়াখালীতে আসামী ছাড়িয়ে নিতে থানা ঘেরাও, পুলিশের সাথে সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে আসামী ছাড়িয়ে নিতে থানা ঘেরাও, পুলিশের সাথে সংঘর্ষ

বাংলাদেশি ক্রিকেটার সাক্ষাৎকার নিচ্ছেন একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা তো জেতার জন্যই খেলবো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT