চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির শূন্যতা পূরণ করতে না পারার কষ্ট বার্সা সভাপতির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 17, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড় মেসির শূন্যতা নিয়ে আলোচনা করছে ক্লাব সভাপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগার ঠিক করে দেয়া বেতন সীমার মধ্যে নিজেদের খাপ খাওয়াতে পারছিল না বার্সেলোনা। আর্থিক দুর্দশার কথা জেনে বেতন ৫০ শতাংশ কমিয়ে নিতে চেয়েছিলেন লিওনেল মেসি। সমঝোতা হয়েছিল, দুপক্ষ চুক্তি স্বাক্ষরেও সম্মত ছিল। তবুও লা লিগার আর্থিক নিয়ম-কাঠামোতে খাপ খাইয়ে মেসিকে ন্যু ক্যাম্পে রাখতে পারেনি কাতালানরা।

গত বছরের আগস্টে পিএসজিতে চলে যান আর্জেন্টাইন মহাতারকা। ৩৪ বর্ষী মেসি পরিবার সমেত প্যারিসে থাকছেন, নতুন পরিবেশে মানিয়েও নিয়েছেন।

অন্যদিকে মেসি চলে যাওয়ার পর শনিরদশা ভালোভাবেই ভর করেছিল বার্সার উপর। গত মৌসুমে দলটি খেলেছে ইউরোপা লিগে। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে হেরে সেখানেও শেষ আটেই বিদায় নেয়।

মেসির শূন্যস্থান এখনও পূরণ করতে পারেনি কাতালান ক্লাবটি। কবে পূরণ হবে সেটিও অজানা। বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার কণ্ঠেও ঝরেছে শঙ্কার কথা। ২০ বছর ধরে যিনি ছিলেন দলের প্রাণভোমরা, দশ মাস তার অনুপস্থিতি যেন লাপোর্তার কাছে হয়ে গেছে হাজার বছরের সমান।

বার্সার জার্সিতে মেসির অবদানকে চিরস্মরণীয় করে রাখার উদ্যোগের কথাও জানিয়েছেন লাপোর্তা, ‘তার চলে যাওয়া আমাকে কষ্ট দিয়েছে। মেসি দলকে যা দিয়েছেন, তার স্বীকৃতি দেয়ার জন্য যেসব উদ্যোগ রয়েছে, তাতে সায় দিয়েছি। তিনি আমাদের সবকিছু দিয়েছেন। আপনাকে সঠিক মূল্যায়নটা করতে হবে। আমার কাছে লিও সবসময় বার্সারই থাকবে।’

মেসিকে ধরে রাখতে না পারাটা তখনকার পরিস্থিতি বাধ্য করেছিল বলেই দাবি বার্সা প্রেসিডেন্টের। জানালেন, মেসির অবদানের জন্য অতি দ্রুততম সময়ের মধ্যে তাকে শ্রদ্ধা জানানোর বন্দোবস্ত করছেন।

‘যিনি আমাদের এত বছর ধরে গৌরবময় অর্জন এনে দিয়েছেন, আশা করি অতি দ্রুত সেজন্য তাকে শ্রদ্ধা জানাতে পারব। তাকে ছাড়া বার্সার ২০ বছরকে কখনোই কল্পনা করা যাবে না। তিনি এই দলের মূল ভিত্তি।’

লিওনেল মেসির চলে যাওয়ার পর যে সঙ্কট তৈরি হয়েছে, সেটির সমাধান না হওয়ার কথা অকপটে স্বীকার করেছেন লাপোর্তা, ‘যতক্ষণ না আমরা এর সমাধান করতে পারছি, এটা আমাকে কষ্ট দিচ্ছে। আশা করি আপনারা আমাকে পরামর্শ দেবেন। যাই ঘটুক না কেনো, তিনি যা করেছেন তা চিরন্তন।’

Tags: বার্সাবার্সেলোনামেসিলাপোর্তালিড স্পোর্টস
Previous Post

তিন দেশের ১৬ ভেন্যুতে ২০২৬ বিশ্বকাপ

Next Post

প্রথম সিনেমার জন্য যে গল্প বেছে নিলেন শরাফ আহমেদ জীবন

Next Post
শরাফ আহমেদ জীবন, sunglasses, casual outfit, corridor background. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সিনেমার জন্য যে গল্প বেছে নিলেন শরাফ আহমেদ জীবন

শিল্পকলায় ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ এর চার শো এর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলায় ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ এর চার শো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT