চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝাড়খণ্ডে সহিংসতায় নিহত ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 11, জুন 2022
in আন্তর্জাতিক
A A
ঝাড়খণ্ডে সহিংসতার পর ধ্বংসস্তূপ ও আহতদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড প্রদেশে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সহিংসতায় ২ জন নিহত হয়েছে।

শনিবার ঝাড়খণ্ডের রাঁচিতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সহিংসতায় আহত হয়েছেন ২০ জনের বেশি। এরমধ্যে ১০ জন পুলিশ সদস্য আছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়ে বলেছে, মহানবীকে অবমাননার অভিযোগে ঝাড়খণ্ডের রাঁচিতে বিক্ষোভ-সহিংসতা হয়েছে। রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স কর্তৃপক্ষ পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর হাসপাতালে নিয়ে আসা আহত দুজন মারা গেছেন বলে নিশ্চিত করেছে।

সংঘর্ষে আহত ২২ জনের মধ্যে ১০ জনই পুলিশ সদস্য। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর ঝাড়খণ্ডের রাজধানীর বিভিন্ন অংশে কারফিউ জারি করা হয়। বিক্ষোভকারীরা মহানবীকে (সা.) অবমাননাকারী বিজেপির বরখাস্তকৃত নেত্রী নুপুর শর্মার গ্রেপ্তার দাবি করেছেন।

বৃহস্পতিবার বিক্ষোভের সময় লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে এবং লাঠিচার্জ করে।

শনিবার রাঁচির প্রধান সড়কে একদল জনতা জড়ো হয়ে নুপুর শর্মা এবং বিজেপির দিল্লি শাখার সাবেক গণমাধ্যম প্রধান নবীন জিন্দালের গ্রেপ্তার দাবিতে স্লোগান দেন। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

ঝাড়খণ্ডের মতো ভারতের অন্তত ৯টি প্রদেশে গত কয়েক দিন ধরে এই ধরনের বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। মহানবীকে অবমাননার প্রতিবাদে দেশটির মুসলিমরা অভিযুক্তদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ করে আসছেন।

Tags: ঝাড়খণ্ডনিহত ২মহানবী (সা.)
Previous Post

রেল ও ফেরিতে আগুন দুর্ঘটনা নাকি নাশকতা?

Next Post

বিরল রোগ ‘রামসে হান্ট সিনড্রোমে’ আক্রান্ত জাস্টিন বিবার

Next Post
জাস্টিন বিবার স্টেজে গান গাইছেন, ব্যাকগ্রাউন্ডে ব্যান্ড পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরল রোগ ‘রামসে হান্ট সিনড্রোমে’ আক্রান্ত জাস্টিন বিবার

জনপ্রিয় রাজনীতিবিদরা একত্রিত হয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'লেভেল প্লেয়িং ফিল্ড' নিয়ে পাল্টাপাল্টি দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT