চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেবল আর্জেন্টিনা নয়, বিশ্ব ঐতিহ্য মেসি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 06, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা খেলোয়াড়দের উল্লাসে ভরা জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিলির বিপক্ষে ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে হারের আক্ষেপ নিয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেয়ার আগে সেই অভিমান ভাঙান লিওনেল স্কালোনি। পরে মেসির হাতে উঠেছে দুটি শিরোপা। এখন অপেক্ষা আজন্ম আক্ষেপ বিশ্বকাপ শিরোপা খরা ঘোচানোর।

কাতার বিশ্বকাপে যাওয়ার আগে প্রীতি ম্যাচে ভালোই করছে আর্জেন্টিনা। ইতালিকে ফিনালিস্সিমায় হারানোর পর এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করে জয় এনেছেন মেসি। এমন পারফরম্যান্সের পর মেসিকে বিশ্ব ঐতিহ্য বলেছেন আলবিসেলেস্তেদের কোচ স্কালোনি।

ইউরোসেরা ইতালিকে ৩-০ গোলে হারানোর দিনে দুর্দান্ত খেলেছেন মেসি, দুটি অ্যাসিস্ট থাকলেও অবশ্য গোল পাননি। হয়েছিলেন ম্যাচসেরা। সেদিনের গোলের আক্ষেপ যেন সুদে-আসলে এদিন ঘুচিয়েছেন আর্জেন্টাইন মহারথী। এস্তোনিয়ার জালে গুনে গুনে পাঁচ গোল জড়িয়েছেন একাই। প্রতিপক্ষ রক্ষণ নিয়ে ছেলেখেলাই করেছেন ৩৪ বর্ষী মহাতারকা।

জাতীয় দলের হয়ে ১৬২ ম্যাচে ৮৬ গোল এখন মেসির। দারুণ জয়ের পর তাকে অভিনন্দন জানাতে যথার্থ শব্দ খুঁজে পাচ্ছিলেন না স্কালোনি।

‘আমি জানি না নতুন আর কী বলতে পারি। বলা কঠিন। তিনি নাদালের মতো, তাকে বর্ণনা করার জন্য কোনো শব্দ বাকি আছে কী? তিনি সৃষ্টি করেন, তিনি অনন্য। এই দলে তাকে পেয়ে, তাকে প্রশিক্ষণ দেয়া, কীভাবে আর্জেন্টিনার জার্সিতে নিজেকে উৎসর্গ করেন, তা দেখা সত্যিই ভীষণ আনন্দের।’

২০১২ সালে লেভারকুসেনের বিপক্ষে বার্সার ৭-১ গোলে জয়ের দিনেও পাঁচ গোল করেছিলেন মেসি। এবার আর্জেন্টিনার হয়ে একই কীর্তি। তার এমন দাপুটে দিনে মেসি-বন্দনাই স্বাভাবিক, অনেকের মধ্যে তাতে বড় ব্যতিক্রম স্কালোনি।

মেসিকে অবসর থেকে ফিরেয়ে এনে শিরোপা আক্ষেপ দূর করিয়েছেন। সেরাদের সেরা বানানোর পথেই রেখেছেন। মেসি-বন্দনা তাই তার কণ্ঠেই যেন বেশি মানায়।

‘আমরা কেবল তাকে ধন্যবাদ জানাতে পারি। তিনি কেবল আর্জেন্টিনার ঐতিহ্য নন, বিশ্ব ঐতিহ্য। যখন আর খেলবেন না, আমরা তাকে মিস করব। আশা করি খেলতে থাকবেন। সবাই তাকে উপভোগ করবে এবং আগলে রাখবে, কারণ তিনি মাঠে থাকা মানেই আনন্দদায়ক।’

Tags: আর্জেন্টিনাএস্তোনিয়ানাদালমেসিলিড স্পোর্টসস্কালোনি
Previous Post

চলছে ‘রঙয়ের মানুষ ঢঙয়ের খেলা’!

Next Post

সীতাকুণ্ড ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১২ জনের অবস্থা আশঙ্কাজনক

Next Post
শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড লো, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ড ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১২ জনের অবস্থা আশঙ্কাজনক

সিয়াম ও পূজা শান' এর সাফল্যে গর্বিত, বাংলাদেশি সিনেমার অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শান’ এর সাফল্যে গর্বিত সিয়াম-পূজা, এ বছরেই নতুন ছবির ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT